জল্পনার অবসান! মেয়র পদে পদত্যাগ পত্র পাঠালেন শোভন
সমস্ত জল্পনার অবসান। পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বেলা বাড়ে বারোটার কিছু পরে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন তিনি।
সমস্ত জল্পনার অবসান। পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বেলা বাড়ে বারোটার কিছু পরে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন তিনি। নিজের নিরাপত্তারক্ষীদের হাত দিয়ে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন শোভন চট্টোপাধ্যায়। নিরাপত্তারক্ষীরা তা জমা দেন চেয়ারপার্সন মালার রায়ের কাছে।

মঙ্গলবার মাত্র ১০ মিনিট কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারপরই চরম সিদ্ধান্ত নেন শোভন চট্টোপাধ্যায়। তিনি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য থাকছেন না। জানিয়েদেন। আর তাঁর ইস্তফাপত্র গৃহীত হওয়ার পরেই তাঁকে মেয়র পদ থেকে ইস্তফা দিতে নির্দেশ দেওয়া হয়।
বেশ কিছু দিন ধরেই শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে জল্পনা চলছিল। এক এক করে তাঁর ডানা ছাঁটা চলছিল। তাঁকে পরিবেশ দফতরের মন্ত্রিত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। দায়িত্ব দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। পঞ্চায়েত নির্বাচনের পর দক্ষিণ ২৪ পরগনার সভাপতির পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার শোভন চট্টোপাধ্যায় নবান্নে প্রবেশ করেই পাঁচ মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান শোভন। ১০ মিনিট পরে বেরিয়ে আসেন। তখনই ইস্তফা প্রায় পাকা হয়ে যায়। এরপর অবশ্য শোভনকে দেখা যায় মুখ্যমন্ত্রীর পাশে দমকলের এক অনুষ্ঠানে। যদিও তারপরই শোভন নিজের ধরে ফিরে গিয়ে ইস্তফাপত্র পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের কাছে।
শোনা গিয়েছিল বুধবার তিনি কলকাতার মেয়র পদে পদত্যাগ করবেন। কিন্তু আরও একদিন জল্পনা জিইয়ে রাখেন। বৃহস্পতিবার দুপুরে নিরাপত্তারক্ষীর হাত দিয় পদত্যাগ পত্র পাঠান।












Click it and Unblock the Notifications