Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sourav On Steel Plant: গড়বেতায় ইস্পাত কারখানার শিলান্যাস শীঘ্রই, বড় ঘোষণা সৌরভের

Sourav On Steel Plant: সৌরভ গঙ্গোপাধ্যায় চলতি মাসের গোড়াতেই জানিয়েছিলেন, শালবনী নয়। গড়বেতায় তৈরি হবে নতুন ইস্পাত কারখানা।

এবার মহারাজের ঘোষণা, সেই ইস্পাত কারখানার শিলান্যাস হবে মাস দেড়-দুয়েকের মধ্যে। উপস্থিত থাকবেন তিনি নিজে।

Sourav On Steel Plant

সৌরভ গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হয়ে স্পেন থেকে ঘোষণা করেছিলেন শালবনীতে ইস্পাত কারখানা গড়ার ব্যাপারে। এ জন্য তাঁকে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি কটাক্ষ করেছিল। তবে লক্ষ্যে অবিচল সৌরভকে তা টলাতে পারেনি।

সৌরভ ওয়ানইন্ডিয়া বাংলাকে জানিয়েছিলেন, তিনি কারখানা গড়বেনই। যেখানে রাজ্যের যুবদের কর্মসংস্থান হবে। যদিও সূত্রের খবর, শালবনীতে জমি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় গড়বেতায় ইস্পাত কারখানা গড়ার উদ্যোগ নিয়েছেন মহারাজ, যিনি রাজ্যের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডরও।

সৌরভ গতকাল কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, গড়বেতায় ৪০০ একর জমির উপর কারখানাটি গড়ে উঠছে। ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট হবে। টিএমটি বার-সহ ইস্পাতের সমস্ত রকম সামগ্রীই সেখানে তৈরি হবে।

কারখানা তৈরির জন্য জমি দিয়েছে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ম নিগম। পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র পাওয়া সময়ের অপেক্ষা মাত্র। তা চলে এলেই দেড় কিংবা ২ মাসের মধ্যে কারখানার শিলান্যাস হবে। মোট তিন হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। ক্যাপ্টেন স্টিল এই বিনিয়োগ করবে, যেখানে অংশীদারিত্ব রয়েছে সৌরভেরও। কয়েক হাজার কর্মসংস্থান হবে বলেও জানা যাচ্ছে।

সৌরভ চলতি মাসেই এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি যখন কারখানা তৈরির ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন অবাক হয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আসানসোল ও পাটনায় তাঁর ইস্পাত কারখানার কথাও মুখ্যমন্ত্রীকে বলেন সৌরভ। উল্লেখ্য, সৌরভ এই ইস্পাত সংস্থার বাণিজ্যিক মুখ। এবার গড়বেতায় সেই সংস্থার ইস্পাত কারখানা নিঃসন্দেহে বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক বার্তাই দেবে বলে মনে করছে বণিক মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+