মেসি ইভেন্ট ঘিরে অর্জিত সম্মান হানির চেষ্টা! ফ্যান ক্লাব কর্তার নামে পুলিশে অভিযোগ সৌরভ গঙ্গোপাধ্যায়ের
ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতার একটি ফুটবল ফ্যান ক্লাবের সভাপতির বিরুদ্ধে লালবাজারে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, ওই ব্যক্তি ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের সম্মানহানি করে আপত্তিকর মন্তব্য করেছেন। সৌরভের দাবি, এমন মন্তব্যে তাঁর দীর্ঘদিনের অর্জিত সুনাম এবং মানসিক শান্তি ব্যাহত হচ্ছে। কলকাতা পুলিশের সাইবার সেলে এই অভিযোগ জানানো হয়েছে, যা বৃহস্পতিবার ইমেলের মাধ্যমে লালবাজারে পাঠানো হয়।
অভিযোগপত্রে সৌরভ জনৈক উত্তম সাহার নাম উল্লেখ করেছেন। উত্তম সাহা কলকাতার 'আর্জেন্তিনা ফুটবল ফ্যান ক্লাব'-এর সভাপতি। অভিযোগ অনুযায়ী, উত্তম সাহা জনসমক্ষে সৌরভের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যা, বিদ্বেষপূর্ণ, আপত্তিকর এবং মানহানিকর মন্তব্য করেছেন। তাঁর বিরুদ্ধে তোলা গুরুতর অভিযোগগুলির কোনও বাস্তব ভিত্তি নেই বলে সৌরভ চিঠিতে জানিয়েছেন। এই মন্তব্যের বিস্তারিত বিবরণও তিনি পুলিশকে জানিয়েছেন।

লালবাজারে পাঠানো চিঠিতে সৌরভ আরও উল্লেখ করেছেন যে, একজন ক্রীড়াবিদ এবং ক্রীড়া প্রশাসক হিসাবে পেশাগত জীবনে তিনি দেশ ও বিদেশ উভয় স্থানেই যথেষ্ট সুনাম অর্জন করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে তাঁর এই সুখ্যাতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সৌরভ চান, এই বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হোক।
প্রসঙ্গত, গত শনিবার ফুটবল তারকা লিওনেল মেসি সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন। সেখানে তিনি প্রায় ২০ মিনিট ছিলেন। যতক্ষণ মেসি মাঠে ছিলেন, একটি ভিড় তাঁকে ঘিরে রেখেছিল, যার ফলে গ্যালারি থেকে দর্শকেরা মেসিকে ভালোভাবে দেখতে পাননি বলে অভিযোগ। মেসি স্টেডিয়াম ছাড়ার পর দর্শকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যায়, যা ভাঙচুর ও তাণ্ডবের রূপ নেয়।
এই ঘটনায় মেসির সফরসূচির মূল আয়োজক শতদ্রু দত্তর বিরুদ্ধেও জনতা ক্ষোভ উগরে দিয়েছে। অভিযোগ উঠেছে, এই উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিয়ে উত্তম সাহা শতদ্রু দত্তর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম জুড়ে কিছু মন্তব্য করেন। মূলত সেই আপত্তিকর মন্তব্যগুলির বিরুদ্ধেই সৌরভ বৃহস্পতিবার লালবাজারে অভিযোগপত্র পাঠিয়েছেন।
-
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না












Click it and Unblock the Notifications