বাবাকে খুন করে থানায় ছেলে! 'চাঞ্চল্যকর' স্বীকারোক্তি

বাবাকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ ছেলের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব যাদবপুর থানার অহল্যানগরে।

বাবাকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ ছেলের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব যাদবপুর থানার অহল্যানগরে। অভিযুক্ত ছেলে রাজা ঢালিকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত বলাই ঢালির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শ্বাসরোধ করে এই খুন বলে অনুমান পুলিশের।

 বাবাকে খুন করে থানায় ছেলে! চাঞ্চল্যকর স্বীকারোক্তি

শুক্রবার রাত ১০.৩৫। পূর্ব যাদবপুর থানায় সেসময় রয়েছেন ৫ পুলিশকর্মী। সেই সময় সাইকেলে করে থানায় যায় অহল্যানগরের বাসিন্দা বছর বাইশের রাজা ঢালি। বলে বছর ৫০-এর বাবাকে খুন করেছে সে। তাঁকে গ্রেফতার করতে। চমকে যান পুলিশকর্মীরা। সঙ্গে সঙ্গে রাজার সঙ্গেই অহল্যানগরের বাড়িতে যান তাঁরা। দেখা যায় ঘরের ভিতর খাটের পাশে রক্তাক্ত অবস্থায় বলাই ঢালি পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

ছেলে রাজা ঢালি এবং প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, রাজা ঢালির মা অর্থাৎ প্রথম স্ত্রীর মৃত্যুর পর বছর পাঁচেক আগে দ্বিতীয় বিয়ে করে বলাই ঢালি। তাতে ছেলের সম্মতি ছিল না। এরপর ছিল নেশা করে বাড়িতে আসা নিয়ে ছেলের সঙ্গে গণ্ডগোল। ছেলেই বাবার আচরণ মেনে নিতে পারছিল না। প্রতিবেশীরাও বাবা-ছেলের বিবাদ দেখেছিলেন বলে জানা গিয়েছে। এরপর শুক্রবার রাতে শ্বাসরোধ করে খুন। শনিবার হাসপাতালে মেডিক্য়াল পরীক্ষার পর রাজা ঢালিকে আদালতে পেশ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+