মৌসম তৃণমূলের প্রার্থী হলে কংগ্রেসের কে, সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন সোমেন
গনিখানের পরিবারে ফের ভাঙন ধরেছে। গনিখানের ভাই আবু নাসের খানের পর স্নেহের ভাগনি মৌসম কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। তারপরই মৌসমের বিরুদ্ধে প্রার্থী স্থির করে ফেলল কংগ্রেস।
গনিখানের পরিবারে ফের ভাঙন ধরেছে। গনিখানের ভাই আবু নাসের খানের পর স্নেহের ভাগনি মৌসম কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। কিন্তু মৌসমের এই দলত্যাগের পর প্রদেশ কংগ্রেসের কোনও ক্ষতি হবে না বলে সাফ জানালেন সোমেন মিত্র। সেইসঙ্গে তিনি জানিয়ে দিলেন মৌসমের বিরুদ্ধে এবার কাকে প্রার্থী করছে কংগ্রেস।

মৌসম ঘর ছাড়লেও গনি-আবেগ কাজে লাগিয়েই এবার প্রদেশ কংগ্রেস মালদহে ভোট করাবে বলে সাফ জানিয়ে দিলেন সোমেন। তিনি বলেন, মৌসমের বিরুদ্ধে প্রার্থী করা হবে তাঁর দাদাকেই। সুজাপুরের বিধায়ক ইশাখান চৌধুরীকে এবার মৌসমের বিরুদ্ধে প্রার্থী করার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস।
সোমেন মিত্র বলেন, একজনের কংগ্রেস ত্যাগের ফলে সংগঠনে কোনও প্রভাব পড়বে না। যেভাবে চুপিসারে মৌসম বেনজির নুর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তাতে যোগ্য জবাব পেয়ে যাবেন মৌসম। মোসম ঘর ছেড়়ে চলে গেল, সেই দুঃখই শুধু রয়ে গেল। দুঃখ এই যে, গনি খান চৌধুরীর পরিবারের একজন কংগ্রেস ছেড়ে চলে গেলেন।
সোমেন কথায়, আমরা মৌসমের বিরুদ্ধে ঈশাখান চৌধুরীকে প্রার্থী করছে। রাজনৈতিক মহল মনে করছে, এটা মৌসমকেও একটা বার্তা। মালদহে কংগ্রেসই যে এগিয়ে থাকবে, তা স্পষ্ট করে দেন সোমেন। বেনজির নিশানায় প্রদেশ কংগ্রেসের সাফ বার্তা, রাজ্যে তৃণমূল কংগ্রেসের কার্যকলাপে উৎসাহিত হচ্ছে বিজেপি। তৃণমূল বিজেপির সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিচ্ছে।
তিনি বলেন, মৌসম বেনজির নুরকে দলে টেনে বিজেপির জয়ের পথ সুগম করে দিতে তৎপর হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাঁর কথায়, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নৈতিক সমর্থন আছে বলেই ব্রিগেড-বার্তা দিয়েছিলেন রাহুল-সোনিয়া। তারপরও রাজ্যে কংগ্রেসকে ভাঙা হচ্ছে। মৌসম বেনজির নুর একাই বিশ্বাসঘাতকতা করল না। বিশ্বাসঘাতকতা করল তৃণমূল কংগ্রেসও। ঈশাখানকে প্রার্থী করে জিতিয়ে এনে মৌসম ও তৃণমমূলকে একযোগে জবাব দেবে কংগ্রেস।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications