Shiva Temple In Kolkata: 'মোটা মহাদেব' নাকি ভেসে যেতেন গঙ্গায়! কলকাতার বুকেই রয়েছে এমন মন্দির
Shiva Temple In Kolkata: কেউ বলেন মোটা মহাদেব... কেউ বলেন বুড়ো শিব। ইটের দেওয়াল বেয়ে নেমেছে বটের ঝুরি। ভিতরে আসীন ১২ ফুটের শিবলিঙ্গ।
খাস কলকাতার বুকে এমন এক হেরিটেজ মন্দির রয়েছে, যার খোঁজ অনেকেই রাখেন না। ভিতরে ঢুকে মাথা উঁচু করে দেখতে হবে শিবলিঙ্গ। জল ঢালতে হলে উঠতে হবে লোহার সিঁড়ি বেয়ে। কথিত আছে এই বুড়ো শিবের কাছে বর চাইলে, ফেরান না তিনি। মনষ্কামনা পূর্ণ হবেই।

Shiva Temple In Kolkata: বাবার বয়স ২০০ বছরের বেশি
আহিরীটোলার এই মোটা বাবার বয়স ২০০ বছরের বেশি। পোশাকি নাম দুর্গেশ্বর শিব। ১৭১৬ সালে গঙ্গার তীরে তৈরি হয়েছিল এই মন্দির। এত বছর ধরে একই চেহারায় দাঁড়িয়ে আছে সেই মন্দির। এক রঙ, এক সাজ, একই রীতিতে পুজো চলে আসছে এত বছর ধরে। প্রতিদিন জলে, দুধে স্নান করিয়ে সেবা করা হয় ভগবানের। তবে কোনও ঝাঁ চকচকে নির্মাণ নয়, সে মন্দিরে আছে এক পুরনো গন্ধ।
Shiva Temple In Kolkata: আটটায় পুজোর পর বন্ধ হয় মন্দির
শ্রাবণ মাস আসতেই ভিড় বেড়েছে। মোটা বাবার মাথায় জল ঢালতে সোমবার করে ভিড় করেন বহু ভক্ত। ভোরে আরতি হয়ে খোলে মন্দির। রাত সাড়ে আটটায় পুজোর পর বন্ধ হয় মন্দির। এই রীতির অন্যথা হয় না কখনও। অর্থাৎ দিনের যে কোনও সময় গেলেই মহাদেবকে প্রণাম করতে পারবেন।
Shiva Temple In Kolkata: শিব কি শান্ত?
তবে এ শিব নাকি শান্ত নয়! শোনা যায় একসময়, নাকি গঙ্গার জল বাড়লে স্থান পরিবর্তন করতেন মহাদেব। ভাসতে ভাসতে চলে যেতেন গঙ্গার মাঝে। জল কমলে ফিরিয়ে আনতে হত তাঁকে। সে কারণেই নাকি শিকল দিয়ে বেঁধে রাখা হত বুড়ো শিবকে। তবে আজ সে সব নিছকই গল্প মাত্র।
Shiva Temple In Kolkata: হেরিটেজ তকমা পেয়েছে এই মন্দির
এই মন্দির এ শহরের এক ঐতিহ্যে গল্প বলে। কয়েক মাস আগেই হেরিটেজ তকমা পেয়েছে এই মন্দির। মন্দিরে জড়িয়ে আছে ভক্তি, ভয় আর আবেগ। বটের ঝুরির বহরই বলে দেবে, ঠিক কতটা প্রাচীন এই মন্দির। দুর্গেশ্বর বাবার এই মন্দির শুধু শিব তীর্থ নয়, শহরের অনেক অজানা ইতিহাস নিয়ে আজও দাঁড়িয়ে আছে সেই মন্দির।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications