Sheikh Shahjahan: ইডির আতঙ্কে ফের হাইকোর্টে 'খাচাবন্দি বাঘ'! কর্মাধ্যক্ষ পদ থেকেও সরানো হল শেখ শাহজাহানকে

Sheikh Shahjahan: রেশন দুর্নীতির কান্ডে ইডির হাত থেকে রেহাই পেতে চান সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহান। আর সেই কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। আজ শুক্রবার আর্থিক তছরুপের মামলায় আদালতে আগাম জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহান।

আগামী সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা বলে জানা গিয়েছে। এই সংক্রান্ত মামলায় 'খাচাবন্দি বাঘ' (Sheikh Shahjahan) রেহাই পান কিনা সেদিকেই নজর সবার। তবে আজ শুক্রবার দফায় দফায় শেখ শাহজাহানকে জেরা করে সিআইডি। কিন্তু তদন্তে সেভাবে সহযোগিতা তিনি করেন বলেই খবর।

Sheikh Shahjahan

অন্যদিকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকেও সরিয়ে দেওয়া হল শেখ শাহজাহানকে। গ্রেফতারের পরেই ছয় বছরের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে তাঁকে। আর এরপরেই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে আজ শুক্রবার 'বেতাজ বাদশা'কে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

অন্যদিকে বয়ান রেকর্ড করতে ইডিকে নোটিশ দিয়েছে সিআইডি। একদিকে যখন এই বিষয়ে লাঠাই গোটাচ্ছে সিআইডি, সেই সময় রেশন দুর্নীতির কান্ডে ইডির হাত থেকে রেহাই পেতে হাইকোর্টের দ্বারস্থ শেখ শাহজাহান। উল্লেখ্য, এর আগে ব্যাঙ্কশাল পিএমএলএ কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন প্রাক্তন এই তৃণমূল নেতা। তাঁর আবেদন খারিজ করে আদালত।

এখন হাইকোর্টের দ্বারস্থ তিনি। বৃহস্পতিবার ভোর রাতে সন্দেশখালির ঘটনায় ফৌজদারি অপরাধে শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।তিনি এখন সিআইডি হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে রেশনে দুর্নীতিরও অভিযোগ রয়েছে।

গত ৫ জানুয়ারি ওই অভিযোগের প্রেক্ষিতেই সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যায় ইডি। সেখানে আক্রান্ত হওয়ার অভিযোগ তোলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তার পরেই শিরোনামে উঠে আসে সন্দেশখালি। রেশন দুর্নীতি মামলায় শাহজাহানকে তলব করে ইডি। তিনি হাজিরা এড়িয়ে যান।

প্রায় ৫৬ দিন শাহজাহান 'নিখোঁজ' থাকার পরে বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে খবর, পুলিশের কাছ থেকে তারা নিজেদের হেফাজতে শাহজাহানকে নিতে চায়। বৃহস্পতিবারই হাইকোর্টেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই বিষয়টি তোলে। তাদের আশঙ্কা, শাহজাহান পুলিশি হেফাজতে থাকলে রেশন দুর্নীতি মামলার তথ্য এবং নথি নষ্ট হতে পারে।

তাই তাঁকে হেফাজতের জরুরি শুনানির আবেদন করে। ওই মামলার শুনানি আগামী সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে শুনানি হওয়ার কথা। তারই মধ্যে ইডির হাত থেকে বাঁচতে আগাম জামিন চেয়ে আদালতে আবেদন করেন তিনি। এই বিষয়ে ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দেয় সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+