ইডি অফিসে ফাইলপত্র নিয়ে শঙ্কর আঢ্যের কন্যা, তিনিও কি এবার জেরার মুখোমুখি?
এবার কি ইডির জেরার মুখোমুখি শঙ্কর আঢ্যের মেয়ে? মঙ্গলবার বেলায় ধৃত তৃণমূল নেতার কন্যা ঋতুপর্ণা আঢ্য ইডি অফিসে পৌঁছলেন। এই খবর লেখার সময় তিনি সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে রয়েছেন। তাকেও জেরা করা হবে। এমন কথা শোনা গিয়েছিল।
ইডি হেফাজতে রয়েছেন শঙ্কর আঢ্য। রেশন বন্টন দুর্নীতি মামলায় শঙ্কর আঢ্যকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার সম্পর্কের কথা জানা যাচ্ছে। শঙ্করের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয় বিদেশে পাঠিয়ে দিয়েছেন। এমন অভিযোগের সামনে আসছে।

মঙ্গলবার সকালে ইডি দফতরে এলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডি গ্রেফতার করেছে শঙ্করকে। তার নামে একাধিক এফএফএমসি কোম্পানির হদিশ পেয়েছে ইডি। এমনকী তার পরিবারের অন্যান্যদের নামেও এইসব কোম্পানির হদিশ পাওয়া গিয়েছে বলে খবর। ইতিমধ্যেই শঙ্কর আঢ্যর ভাইয়ের বউকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের খবর এই বিষয়ে শঙ্কর আঢ্যর মেয়েকেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
ঋতুপর্ণার নামেও কি তাহলে এই ধরনের সংস্থা রয়েছে? ইডির কাছে কি এই বিষয়ে তথ্য এসে পৌঁছেছে? একাধিক ফাইল নিয়ে ঋতুপর্ণা সিজিও কমপ্লেক্সে গিয়েছেন আজ। কী আছে ওই ফাইলে? এর আগে ইডি একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করে নিয়ে এসেছে। তাহলে নতুন কি কাগজপত্র নিয়ে এলেন শঙ্কর আঢ্যের কন্যা?
গতকাল সোমবার দিনভর কলকাতার বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছে। বনগাঁর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এই শঙ্কর আঢ্যর চারটি সংস্থায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। সেগুলি আপাতত সিল করে দেওয়া হয়েছে।
ইডি আধিকারিকরা দাবি করছেন, একাধিক গুরুত্বপূর্ণ নথি কম্পিউটারের হার্ডডিক্স, ল্যাপটপ, মোবাইল পাওয়া গিয়েছে। সেগুলি থেকে আরও তথ্য প্রকাশ হবে। এছাড়াও প্রায় পাঁচ লক্ষ বাংলাদেশি টাকা গতকাল উদ্ধার হয়েছে। ঋতুপর্ণার নামেও ফরেন এক্সচেঞ্জ সংস্থা রয়েছে। এমনই খবর পাওয়া যাচ্ছে। তবে তার নিয়ন্ত্রণ শঙ্করের হাতেই ছিল। একথা জানা যায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications