শহরে এবার মদের জন্যই আলাদা শপিং মল! কেনা-বসে খাওয়া দুই ব্যবস্থাই থাকতে চলেছে
শহরে এবার মদের জন্যই আলাদা শপিং মল! কেনা-বসে খাওয়া দুই ব্যবস্থাই থাকতে চলেছে
এখন অনেকে বাড়িতে বসেই মদের (alcohal) অর্ডার দেন এবং তা বাড়িতেই ডেলিভারি নেন। আবার কোনও কোনও ডিপার্টমেন্টাল স্টোরে অন্যসব কিছুর সঙ্গে দেশি-বিদেশি মদের জন্য আলাদা করে জায়গা রাখা রয়েছে। তবে শহর কলকাতায় নতুন যেটা হতে যাচ্ছে, তা হল ঝাঁ চকচকে ঠাণ্ডা শোরুমে ঢুকে একদিকে যেমন নিজের পছন্দ মতো ব্র্যান্ডের মদের বোতল কেনা যাবে, অন্যদিকে সেখানে মদ্যপানের ব্যবস্থাও থাকতে চলেছে।

আবগারি বিধিতে পরিবর্তন
মদ বিক্রিতে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর অনুযায়ী, এক্ষেত্রে আয় নিরন্তর বাড়িয়ে যাওয়ার চেষ্টায় রয়েছে নবান্ন। সে কারণে আবগারি বিধিতে পরিবর্তন করে শুঘুমাত্র মদের জন্য শপিং মলের ছাড়পত্র দেওয়াকর বন্দোবস্ত করা হয়েছে। আবগারি বিধিতে পরিবর্তনের ফলে মদ বিক্রির জন্য শপিং মল তৈরিতে আর কোনও বাধা থাকবে না। তবে রাজ্যে মদ বিক্রির ক্ষেত্রে যেসব বিধি নিষেধ বজায় ছিল, তা এসব শপিং মলের ক্ষেত্রেও বজায় থাকবে বলে জানা গিয়েছে।

পূর্ব ভারতে প্রথম
যদি শেষ পর্যন্ত শুধু মদের জন্য সপিং মল কলকাতায় তৈরি হয়, তাহলে তা হবে পূর্ব ভারতে প্রথম। যেখানে বিভিন্ন রকমের মদ পাওয়া যাবে। সূত্রের খবর অনুযায়ী, এব্যাপারে এজেসি বোস রোডের ওপরে একটি জায়গাও বেছে নেওয়া হয়েছে।

দক্ষিণ ভারতে আগেই হয়েছিল
রাজ্যের আবগারি কর্তাদের দাবি, দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে এমন একটি শপিং মল আগেই গড়ে উঠেছে। যেখানে সুরাপ্রেমীদের সঙ্গে পর্যটকরাও ভিড় করেন। এবার কলকাতাতেও তেমনই হতে চলেছে, যেখানে গ্রাহকরা ঘুরে ঘুরে নিজের পছন্দ মতো মদ কিনবেন।

পুজোর আগে বাড়ছে দাম, হচ্ছে ব্র্যান্ডিং
পুজোর আগে মদের দাম বাড়ছে। পাশাপাশি বাংলার মদের ব্র্যান্ডিংও হচ্ছে। পাল্টে যাচ্ছে দেশি মদের দোকানের নামও। তবে মদের দাম বৃদ্ধির ক্ষেত্রে বলা হয়েছে, তিন বছর পর পর দাম বাড়ে। সেক্ষেত্রে এবারের দাম বৃদ্ধি রুটিন মাফিক। দেশির মদের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে আর দেশে তৈরি রাম-হুইস্কির ক্ষেত্রে বাড়তে পারে ৭ থেকে ১০ শতাংশের মতো। ব্র্যান্ডিং-এর ক্ষেত্রে বিধিতে কান্ট্রি স্পিরিটের জায়গায় থাকতে চলেছে ইন্ডিয়া মেড লিকার।
-
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ












Click it and Unblock the Notifications