মদনের স্বস্তি : পুজোর পরে মামলার শুনানি হাইকোর্টে

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : সারদা চিটফাণ্ড মামলায় অন্যতম অভিযুক্ত রাজ্যের প্রাক্তনমন্ত্রী মদন মিত্রের জামিন খারিজের প্রশ্নে নাছোড়বান্দা ছিল সিবিআই। তবে পর পর তিনবার হাইকোর্টে ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার আধিকারিকরা।

প্রধান বিচারপতির নির্দেশেই এই মামলাটি উঠবে বিচারপতি নিশিথা মাত্রের এজলাসে। পুজোর আগেই মামলার শুনানির জন্য বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন জানায় সিবিআই। তবে মদনকে স্বস্তি দিয়ে বিচারপতি জানিয়ে দেন, ৫ অক্টোবর এই মামলাটি শুনবেন তিনি। সেদিনই ধার্য করবেন পরবর্তী শুনানির দিন।

মদনের সারদা মামলার দ্রুত শুনানি মঞ্জুর প্রধান বিচারপতির

উল্লেখ্য, পরদিন ৬ অক্টোবর থেকে পুজোর ছুটি পড়ে যাচ্ছে। কোর্ট বন্ধ। তাই পুজোর ছুটির আগে মদন মিত্রের জামিন খারিজ হওয়ার কোনও সম্ভাবনা রইল না। আপাতত স্বস্তি মিলল প্রাক্তন এই মন্ত্রীর। আপাতত পুজোটা তাঁর আনন্দেই কাটবে।

২২ মাস জেলে থাকার পর গত ৯ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র। ছাড়া পেয়েও আইনের বেড়াজালে বাড়ি ফেরা হয়নি তাঁর। ভবানীপুরের হোটেলই হয়েছে তাঁর অস্থায়ী ঠিকানা। কালীঘাটের বাড়িতে ফিরতেও তাঁর আইনজীবীরা আলিপুর আদালতে মামলা করেন। সেই মামলারও শুনানি হয়নি এখনও।

এর আগে মদনবাবু একবারই জামিন পেয়েছিলেন। তখনও কলকাতা হাইকোর্টে মদন মিত্রের জামিন খারিজ করেন বিচারপতি নীশিথা মাত্রে। আবারও তাঁর এজলাসে মামলা ওঠায় খানিক চাপে পড়ে যান মদনবাবু। সিবিআইও দু'বার আদালতে এই মামলায় ধাক্কা খাওয়ার পর এবার একপ্রকার নিশ্চিত ছিলেন দ্রুত মামলার শুনানি হবে। কিন্তু বিচারপতি অসীম রায়ের এজলাসে যে পরিণতি হয়েছিল এই মামলার, আবারও সেই পরিণতি হল নিশিথা মাত্রের এজলাসে। পুজোর আগে জামিন খারিজ মামলার শুনানির কোনও সম্ভাবনা রইল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+