ফের আটকে গেল : খারিজ মদন মিত্রর জামিনের আর্জি

কলকাতা, ১১ জুলাই : ফের একবার আলিপুর আদালতে খারিজ হয়ে গেল সারদা মামলায় অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা মদন মিত্রর জামিনের আর্জি। আগামী ২৫ জুলাই পর্যন্ত ফের জেল হেফাজতে পাঠিয়ে দেওয়া হল মদনকে।

এদিন সারদা মামলায় আদালতে তাকে হাজির করানো হয়। তবে কেস ডায়েরি আনতে ভুলে গিয়েছিলেন সিবিআই আইনজীবী। তা দেখে তাঁকে মৃদু ভর্ৎসনা করে বিচারক কেস ডায়েরি আনতে বলেন। তা নিয়ে আসা পর্যন্ত মামলাটি মুলতুবি রাখা হয়। শেষপর্যন্ত সেই কেস ডায়েরি এলে তা দেখে, শুনানিতে সব দিক বিচার করে মদনকে ফের একবার জেল হেফাজতেই পাঠিয়েছেন বিচারক।

ফের আটকে গেল : খারিজ মদন মিত্রর জামিনের আর্জি

এই নিয়ে ১৯ মাস হয়ে গেল। বারবার সারদা মামলায় জেলবন্দি মদন মিত্রর জামিনের আবেদন খারিজ হচ্ছে আদালতে। তাকে জেলে বন্দি রাখা হয়েছে। অথচ তদন্ত কোনওভাবেই এগোচ্ছে না বলে দাবি করা হয় মদনের আইনজীবীর তরফে। সেজন্য বারবার জামিনের আবেদনও জানানো হয়েছে। কিন্তু সেসবে কর্ণপাত করেননি বিচারক।

মদন মিত্র এর আগে দলবিরোধী কোনও মন্তব্য না করলেও জানিয়েছিলেন, তাকে পিছন থেকে ছুরি মারা হয়েছে। সেজন্য়ই তিনি জেলবন্দি হয়ে রয়েছেন। তিনি প্রভাবশালী এই তত্ত্বেও বহুবার তিনি জামিন পাননি। সেই প্রভাবশালী তকমা ঝেড়ে ফেলে যেকোনও উপায়ে তিনি জামিন পেতে মরিয়া। তবে এবারটাও অন্তত সেই প্রচেষ্টা ফলপ্রসূ হল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+