তৃণমূলের ব্রিগেড! কংগ্রেসের প্রতিনিধির সামনেই উঠল বোফর্সের কথা

ব্রিগেডের সভায় উঠে এল নয়ের দশকের শেষের দিকে বোফর্সের কথাও। বিহারের বিজেপি বিরোধী নেতা শারদ যাদবের মুখ থেকেই আসে এই প্রসঙ্গ। যদিও পরে জানা যায়, তিনি রাফালে নিয়ে বলতে উঠে ভ্রমবশতঃ বোফর্সের নাম তুলে বসেন। যেসময় শারদ যাদব বোফর্স নিয়ে বলেন, সেই সময় মঞ্চে ছিলেন কংগ্রেসের অভিষেক মনু সিংভি।

তৃণমূলের ব্রিগেড! কংগ্রেসের প্রতিনিধির সামনেই উঠল বোফর্সের কথা

শারদ যাদব হোন বা এমকে স্ট্যালিং, ফারুক আবদুল্লা সবাই একসময় একসঙ্গে বোফর্স বিরোধী আওয়াজ তুলেছিলেন। অনেকেই বোফর্স বিরোধী হয়ে বাজপেয়ীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় মন্ত্রিত্বও করেন। তাঁদের মুখে এখনও বোফর্স কথা। তাও সামনে কংগ্রেস নেতা বসে।

শারদ যাদব ভাষণের মধ্যেই বোফর্সের নাম উল্লেখ করেন। মঞ্চে তখন একে অপরের মুখ চাওয়াচায়ি করছেন। কিছুক্ষণ পরেই অবশ্য রাফালের নাম আনেন শারদ যাদব।

রাফালে ছাড়াও শারদ যাদবের অভিযোগ, দেশে এমন কোনও সংস্থা নেই যেখানে বর্তমান কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করেনি। সংস্থাগুলিকে ধ্বংস করার অভিযোগও করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+