সন্দীপ ঘোষকে আজ তোলা হবে আদালতে, সদস্য পদ খারিজ করল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন
সোমবার রাতে গ্রেফতার হয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ১৭ দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে। শেষ পর্যন্ত সিবিআই তাকে নিজেদের হেফাজতে নিল। আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।
এদিকে বড় সিদ্ধান্ত নিল ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সন্দীপ ঘোষের সাধারণ সদস্যপদ খারিজ করল সংগঠন।এর আগে অস্থিশল্য বিশেষজ্ঞদের ওই সংগঠন শোকজ করেছিল সন্দীপকে। তাদের যাবতীয় অ্যাকাডেমিক ক্রিয়াকলাপ থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন। হাসপাতালের একাধিক দুর্নীতির সঙ্গে সন্দীপ ঘোষ জড়িয়ে রয়েছেন। তিনি দুর্নীতির এক অন্যতম পিলার। এই কথাও শোনা গিয়েছে বিভিন্ন মহলে। একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে উঠছে। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। ২০২৩ সালে আরজি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ আখতার আলি সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন।
সন্দীপ ঘোষের শারীরিক পরীক্ষা গতকাল রাতেই করা হয়েছে। আজ আদালতের কাছে সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে রাখার আবেদন করবে সিবিআই। সন্দীপ ঘোষের এতটা দাপট কী করে হল? কার অদৃশ্য শক্তির কারণে এতটা প্রভাবশালী হয়ে উঠেছিলেন সন্দীপ ঘোষ? সেই প্রশ্ন উঠছে।
সন্দীপ ঘোষ সম্পর্কে রহস্যের জাল যথেষ্ট বিস্তৃত। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল। ৯ আগস্ট সেই ন্যক্কারজনক ঘটনা ঘটে। হাসপাতালের অধ্যক্ষ পদে ছিলেন তিনি নিজে। মৃতার বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার, থানায় অভিযোগ করতে গড়িমসি। একাধিক ঘটনা সামনে এসেছে। ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে কতটা জড়িয়ে আছেন সন্দীপ ঘোষ? সেই বিষয়ে কোনও তথ্য এখনও সামনে আসেনি।
বলা ভালো, সঞ্জয় রায় গ্রেফতারের পর আর কাউকেই এখনও ধরা সম্ভব হয়নি। ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত কোন পর্যায়ে রয়েছে? সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে। সিবিআই কেন কাউকে গ্রেফতার করতে পারছে না? প্রশ্ন বিভিন্ন মহলে। সন্দীপ ঘোষ কি এবার মুখ খুলবে? সেই প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications