Saayoni Ghosh: মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হল না ED অফিসে, রাজনৈতিক প্রতিহিংসার তলব, অভিযোগ সায়নীর
দেড় ঘণ্টা পার। ইডির দফতরে জেরা চলছে তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষের। মোবাইল নিয়ে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। ঘনিষ্ঠদের কাছে মোবাইল ফোন রেখে তবেই ভেতরে ঢুকেছেন তিনি। প্রথম আধঘণ্টা কাগজপত্রে সই করানো হয়েছে তাঁকে।
তাঁর ব্যক্তিগত একাধিক নথি ফর্মে সই করিয়ে নিয়ে নিয়েছেন তদন্তকারীরা। তারপরে জেরা শুরু হয়েছে। ইডির দফতরে পৌঁছে সায়নী ঘোষ জানিয়েছিলেন তিনি তদন্তাকারীদের সবরকমের সাহায্য করবেন। তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে তলব করা হয়েছিল বলে অভিযোগ করেছেন সায়নী।

নির্বাচনী কাজের প্রচারে ছিলেন তিনি। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে সশরীরে হাজিরা দিতে বলা হয়। তারপরেই তিনি হাজিরা দিয়েছেন। সকাল সাড়ে ১১টার আগেই তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। সায়নী ঘোষকে জেরার জন্য সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাড়িত মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিজের কালো গাড়িতেই সিজিও কমপ্লেক্সে পৌঁছন সায়নী ঘোষ। এবং অত্যন্ত আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাঁকে। চোখে মুখে কোনওএ উদ্বেগ দেখা যায়নি। কুন্তল ঘোষকে নিয়ে প্রশ্ন সন্তর্পণে এড়িয়ে যান তিনি। কুন্তল ঘোষের কাছ থেকে পাওয়া একাধিক তথ্যের উপরে ভিত্তি সায়নী ঘোষকে তলব করেছে ইডি।

কুন্তল ঘোষের সঙ্গে ১৯ কোটি টাকার লেনদেনের হিসেব জানতে চাইছেন তদন্তকারীরা। কোথা থেকে এতো টাকা এলো এবং সেই টাকা কোথায় গেল তার হদিশ জানতে চাইছেন তদন্তকারীরা। সেকারণে সায়নী ঘোষকে তাঁর ব্যাঙ্কের নথি। গত ১০ বছরের আইটি রিটার্নের তথ্য এবং সম্পত্তির যাবতীয় নথি নিয়ে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল।

প্রশ্নোত্তর পর্বে মূলত কুন্তল ঘোষকে নিয়েই সায়নীকে জেরা করা হবে বলে সূত্রের খবর। চার পাতার একটি প্রশ্নপত্র তৈরি করেছে ইডি। উচ্চ পদস্থ ইডির আধিকারীকরা সায়নীকে জেরা করতে ইডির দফতরে রয়েছেন। কুন্তল ঘোষকে চেনেন সেকথা আগেও বলেছিলেন সায়নী। সেই পরিচিতি কতটা ছিল কেবল দলীয় সূত্রে না ব্যক্তিগত ভাবেও কুন্তলকে চিনতেন সায়নী সেটাও জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications