বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ! দিল্লিতে গ্রেফতার আরএসএস নেতা
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি নেত্রীর সঙ্গে সহবাস ও ধর্ষণের অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার আরএসএস নেতা অমলেন্দু চট্টোপাধ্যায়।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি নেত্রীর সঙ্গে সহবাস ও ধর্ষণের অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার আরএসএস নেতা অমলেন্দু চট্টোপাধ্যায়। সোমবার দিল্লির করোল বাগ থানা এলাকার দেশবন্ধু নগর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের একটি বিশেষ দল। গ্রেফতারের পরেই তাঁকে কলকাতায় আনতে ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন করে কলকাতা পুলিশ।

জেপি নেত্রীর অভিযোগ, আরএসএস-এর প্রচারক অমলেন্দু চট্টোপাধ্যায় ২০১৪ থেকে পূর্ব পরিচয়ের সুযোগ নিয়ে তাঁর ফ্ল্যাটে আসতে শুরু করেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার সহবাস ও শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন আরএসএস নেতা অমলেন্দু চট্টোপাধ্যায়। এর জেরে তিনি তিনবার গর্ভপাত করাতেও বাধ্য হন বলে দাবি করেছেন ওই নেত্রী। বিজেপি কিংবা আরএসএস-এর কাজে দুজনে একইসঙ্গে রাজ্য কিংবা রাজ্যের বাইরেও যেতেন বলে দাবি করেছেন ওই বিজেপি নেত্রী।

ওই নেত্রীর এক ছেলেও রয়েছে। অমলেন্দু চট্টোপাধ্যায় তাঁর ছেলেকেও খুবই ভাল বাসতেন বলে দাবি করেছেন ওই বিজেপি নেত্রী। ছেলে সব জানতে পারার পর অমলেন্দু চট্টোপাধ্যায়ের কাছে সামাজিক ও আইনি স্বীকৃতির দাবি করেন। সেই সময় ওই নেতা তাতে সম্মত হন বলেও দাবি করে ওই বিজেপি নেত্রী। তবে ৮ অগাস্টের পর থেকে ওই নেতা তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ। পরে ৩১ অগাস্ট থানায় অভিযোগ দায়ের করেন ওই নেত্রী।
এরপর থেকেই আরএসএস নেতা অমলেন্দু চট্টোপাধ্যায়ের খোঁজে চালাচ্ছিল কলকাতা পুলিশ। দিল্লির করোল বাগ থানা এলাকায় আশ্রয় নিয়েছেন, খবর পেয়ে সেখানে অভিযান চালায় কলকাতা পুলিশের একটি বিশেষ দল। সোমবার সেখানকার দেশবন্দুনগর থেকে গ্রেফতার করা হয় আরএসএস নেতা অমলেন্দু চট্টোপাধ্যায়কে।












Click it and Unblock the Notifications