বিধানসভা ভোটকে পাখির চোখ করে বিজেপি-আরএসএস বৈঠক, সমন্বয়ের উপর জোর দেওয়ার বার্তা
আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে নিশানা করে তাদের নিজস্ব স্ট্যাটিজি তৈরি করছে বিভিন্ন রাজনৈতিক দল। আর এই নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি-আরএসএসের দুদিনের বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে সমন্বয়ের উপর জোর দেওয়ার বার্তা দেন বিজেপি ও আর এস এসের শীর্ষস্থানীয় নেতারা।
রাজ্য বিজেপি আর এস এসের রাজ্য শাখার সাথে মিলিত হয়ে একটি বৈঠকে ভোট কৌশল, সাংগঠনিক বিষয় ও প্রচার পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়। যাতে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক কাজ করা যায়। উক্ত বৈঠকে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের পাশাপাশি আরএসএসের শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়,এছাড়াও সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরএসএসের শীর্ষস্থানীয় নেতারা ও বেশকিছু শাখা সংগঠনের নেতারাও বৈঠকে অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে সংগঠন বৃদ্ধি ও মজবুত, সংগঠনকে দৃঢ় করা ও সঞ্চালন বিস্তার করা সহ গত বিধানসভা নির্বাচনের পর যেসব বাধাবিপত্তি এসেছে, তা কাটিয়ে ওঠার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ২ অক্টোবর বিজয়া দশমীর দিনে আর এস এসের শতবর্ষ উৎযাপন নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে।
শুধু তাই নয় এছাড়াও রাজনৈতিক সংবেদনশীল বিষয় SIR ও CAA নিয়েও আলোচনা হয়েছে। বিজেপির নেতারা দাবি করেন নির্বাচনের আগে এই দুই সংগঠন যাতে একসাথে কাজ করতে পারে এটাই এই বৈঠকের মূল লক্ষ্য। বৃহস্পতিবার রাতে বৈঠক শেষে এক বর্ষীয়ান নেতার কথায় "বিজেপি কিছুই অনিশ্চিত রাখতে চায় না,"।
বৈঠকে নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে আলোচনা হবে বলে একটি জল্পনা ছিল। সম্প্রতি জুলাইতে ভট্টাচার্যকে রাজ্য সভাপতি হিসেবে নিয়োগ করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তবে এনিয়ে কিছুই আলোচনা হয়নি। অপর এক নেতা বলেন "এটি বৈঠকের এজেন্ডায় ছিল না,"।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতাদের কাছে তাদের মতভেদ মেটাতে ও রাজ্য সভাপতির অধীনে একটি কার্যকরী দল গঠনের জন্য আবেদন করেছে বলে জানা গেছে। রীতেশ তিওয়ারি, রাজু ব্যানার্জি, সঞ্জয় সিং, প্রবাল রাহা, লকেট চট্টোপাধ্যায় ও জ্যোতির্ময় সিং মাহাতোদের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে মনোনীত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে খবর।
শশী অগ্নিহোত্রী ও রূপা গাঙ্গুলি মহিলা মোর্চার নেতৃত্বের জন্য প্রতিযোগিতায় রয়েছেন,এছাড়াও তারুণজ্যোতি তিওয়ারি ও সুরঞ্জন সরকার যুব মোর্চার নেতৃত্বের পদে সম্ভাব্য পছন্দ।
-
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
ভোটের আগে কলকাতায় নীতিন নবীন! তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে?











Click it and Unblock the Notifications