RG Kar protest: জাস্টিস স্লোগানকাণ্ডে ধৃতদের ৮ দিনের পুলিশ হেফাজত, সপ্তমীতেও অভয়া পরিক্রমায় পুলিশি বাধা

RG Kar protest: ত্রিধারার পুজো মণ্ডপে উই ওয়ান্ট জাস্টিস (We Want Justice Slogan) স্লোগান দিয়ে গ্রেফতার ৯ (Arrested)। ধৃত ৯ জনের ১৭ অক্টোবর পর্যন্ত ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের (Alipore Court)। গুজব ছড়ানো, ধর্মীয় অনুষ্ঠানে অশান্তি সৃষ্টির অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা। পুজোর সময় পরিকল্পিতভাবে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা বলে আলিপুর কোর্টে সওয়াল পুলিশের।

সন্ধেতেই আলিপুর আদালত থেকে ৯ প্রতিবাদীকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায় পুলিশ। আদালতের বাইরে ফের ওঠে পুলিশের বিরুদ্ধে স্লোগান। কান্নায় ভেঙে পড়েন কয়েকজন। প্রতিবাদ জানিয়ে ফের ত্রিধারায় যাওয়ার হুঁশিয়ারি প্রতিবাদীদের। স্লোগান দেওয়া কি অপরাধ, প্রশ্ন তুলে প্রতিবাদ প্রতিবাদীদের।

RG Kar protest

এদিকে, ষষ্ঠীর পর সপ্তমীতেও ফের অভয়া পরিক্রমায় (Abhaya Parikrama) ফের বাধা পুলিশের। বিচারের দাবিতে (Protest Rally) ধর্মতলা থেকে উত্তর কলকাতার পথে মিছিল প্রতিবাদীদের। কাঁসর বাজিয়ে তালে তালে স্লোগান ও উলুধব্বনি দিয়ে প্রতিবাদ। পাল্টা মাইকে জমায়েত না করার ঘোষণা পুলিশের। ধর্মতলার মোড়ে গার্ডরেল খাঁড়া করে বাধা পুলিশের। যদিও গার্ডরেল ভেঙে এগিয়ে যান প্রতিবাদীরা

সপ্তমীর সন্ধেয় মিছিলে বাধা পুলিশের। চাঁদনি চক মেট্রো স্টেশনের সামনে দ্বিতীয় ব্যারিকেড ঠেলে সরাল প্রতিবাদীরা। রাস্তার ধার ধরে মিছিল এগোয় সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে। এক প্রতিবাদী বলেন, "পুলিশ গ্রেফতার করুক। জেলে নিয়ে গেলে যাক। তিলোত্তমার উৎসব করছি। মুখ্যমন্ত্রী উৎসব করতে বলেছিলেন। এটাই উৎসব। প্রতিবাদের উৎসবে কেন বাধা পুলিশের?"

গণেশ অ্যাভিনিউতে ফের পুলিশের ব্যারিকেড দেওয়া হয়। দ্বিতীয় ব্যারিকেড ফাঁকি দিতে সেন্ট্রাল অ্যাভিনিউ ছেড়ে চাঁদনি চক স্ট্রিটে গলির ভেতরে ঢুকে পড়ে মিছিল। ফুটপাথও আটকে দিয়েছে পুলিশ, জানান এক আন্দোলনকারী। মিছিল এগোতেই চাঁদনি চকের পুজো মণ্ডপে বাজানো হল অরিজিৎ সিংয়ের 'আর কবে' গান। মিছিল দাঁড় করিয়ে গানে সুর মেলালেন প্রতিবাদীরাও।

বউবাজারের পুজো মণ্ডপের সামনে পৌঁছতেই ফের জাস্টিস স্লোগান। "রবীন্দ্রসঙ্গীত অনেক শুনেছি, অভয়ার মায়ের কান্না চালানো হোক পুজো মণ্ডপে," দাবি প্রতিবাদীদের। ওয়েলিংটন স্কোয়ার থেকে কলেজ স্কোয়ারের মণ্ডপে যান চিকিৎসকরা। মণ্ডপের সানাইয়ের সঙ্গে মিশে যায় প্রতিবাদের উলুধ্বনি।

কলেজ স্কোয়ারে মিছিল পৌঁছতেই ধুন্ধুমার। পুলিশের সঙ্গে তুমুল বচসা ও ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রীকে ধিক্কার প্রতিবাদীদের। "পুলিশের এই বাধাই বুঝিয়ে দিচ্ছে প্রশাসনে ঘুণ ধরেছে," পুলিশমন্ত্রী ব্যর্থ বলেও ক্ষোভ উগড়ে দেন তাঁরা। কলেজ স্কোয়ারের উদ্য়োক্তারা বলেন, "এতজন একসঙ্গে ঢুকলে সমস্যা হবে। তাই না ঢুকতে অনুরোধ।"

কলুটোলার কাছে ফের পুলিশি বাধার সম্মুখীন হয় মিছিল। শক্তপোক্ত ব্যারিকেড সরাতে পুলিশকে অনুরোধ প্রতিবাদীদের। পুলিশ গ্রাহ্য না করলে ব্যারিকেড ঠেলে ভেঙে সরাল আন্দোলনকারীরা। মোবাইলের ফ্ল্য়াশ লাইট জ্বালিয়ে আমরা করব জয় গানও গাইতে দেখা যায় প্রতিবাদীদের। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ফের ধর্মতলার দিকে যায় মিছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+