RG kar Hospital: নির্যাতিতা মৃত চিকিৎসকের ডায়েরি'র পাতা ছেঁড়া কেন? কী লুকানোর চেষ্টা? উত্তর খুঁজছে CBI
CBI-RG kar Hospital: আরজি কর হাসপাতালে মৃত জুনিয়ার ডাক্তারের ডায়েরি সিবিআই'কে হস্তান্তর করল কলকাতা পুলিশ। নির্যাতিতা মৃত চিকিৎসকের ডায়েরি লেখার অভ্যাস ছিল। এমনকি ঘটনার আগেও নাকি ডায়েরি লিখেছিলেন বলে খবর। কিন্তু কোথায় সে ডায়েরি। গত কয়েকদিন ধরেই খোঁজ চালাচ্ছিল সিবিআই।
আজ শনিবার সেই ডায়েরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তাতে আরও রহস্য তৈরি হচ্ছে। কারণ ডায়েরি একাধিক পাতা ছেঁড়া বলে জানা যাচ্ছে। সিবিআই সূত্রে খবর, যে ডায়েরি তাঁদের হাতে দেওয়া হয়েছে তা মূলত ডাক্তাররা বিভিন্ন ওষুধ লেখার কাজে ব্যবহার করেন (CBI_RG kar Hospital) ।

সেই ডায়েরির বেশ কয়েকটি পাতা ছেঁড়া হয়েছে বলে জানা যাচ্ছে। সেই পাতাগুলো কেন ছেঁড়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। কোনও তথ্য আড়াল করতেই কি ছেঁড়া হয়েছে ডায়েরির পাতা? পাতাগুলিতে কী কোনও ক্লু-ছিল? সবটাই এখন খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা (CBI-RG kar Hospital) ।
প্রয়োজনে কলকাতা পুলিশের আধিকারিকদেরও এই বিষয়ে সিবিআই আধিকারিকরা জেরা করতে পারেন বলে জানা যাচ্ছে। যদিও ঘটনার পর থেকেই টালা থানার ওসি সহ একাধিক পুলিশ আধিকারিককে জেরা করেছেন সিবিআই আধিকারিকরা। এমনকি আজ শনিবার দফায় দফায় আরজি কর পোস্টের কলকাতা পুলিশ আধিকারিকদেরও জেরা করেন। তদন্তে বেশ কিছু ততথ্য পাওয়া গিয়েছে বলেই খবর। আর এর মধ্যেই সামনে একেবারে ডায়েরি রহস্য।
অন্যদিকে ধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত সঞ্জয় একাধিক প্রশ্নের উত্তর লুকিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে অনুমান সিবিআই'য়ের। আজ সকাল থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে সঞ্জয়ের বিভিন্ন ঘাঁটিতে তল্লাশি চালান তদন্তকারীরা। পুলিশ বারাক থেকে শুরু করে ভবানীপুরের বাড়িতে ঘণ্টার পর ঘন্টা নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা।
সেই সমস্ত নমুনা এবং তথ্য সামনে রেখে সঞ্জয়কে জেরা করবে সিবিআই। এমনটাই খবর। তবে কী লুকোতে চাইছে সঞ্জয়? সেই উত্তর পাওয়া খুব প্রয়োজন। আর সেজন্য দিল্লি থেকে বিশেষ সাইকোলজিক্যাল বিশেষজ্ঞরা এলেন শহরে। তাঁদের সামনে বসিয়ে সঞ্জয়কে সিবিআই জেরা করবে বলে খবর।












Click it and Unblock the Notifications