RG Kar Hospital Incident: হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ধৃত বেড়ে ১৯! অভিযুক্তের খোঁজে ফের ছবি প্রকাশ পুলিশের

RG Kar Hospital Incident: আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় আরও ৯ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবারই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করে। রাতভর তল্লাশিতে আরও ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে ভাঙচুরের ঘটনায় ধৃতের সংখ্য বেড়ে হল ১৯।

অন্যদিকে আজ শুক্রবার সকাল থেকে আরজি করের নিরাপত্তা (RG Kar Hospital Incident) আরও আঁটসাঁট করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রত্যেক গেটেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, স্বাধীনতা দিবসের রাতে অবাধ ভাঙচুরের ঘটনা ঘটে আরজি কর হাসপাতালে। জরুরি বিভাগ সহ একাধিক অংশ একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

RG Kar Hospital Incident

ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরেই ব্যাপক ধরপাকড় শুরু হয়। মোট ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। শুধু তাই নয়, অভিযুক্তদের ধরতে সোশ্যাল মিডিয়ার সাহায্যও নেন তদন্তকারীরা। ভাঙচুরের ঘটনায় অপরাধীদের চিহ্নিত করে ছবি পোস্ট করা হয়। অভিযুক্তকে শনাক্ত করতে পারলে পুলিশকে জানানোর আবেদনও জানানো হয়। আর সেই সূত্র ধরেই আরও বেশ কয়েকজনকে কলকাতা পুলিশের তরফে গ্রেফতার করা হয়।

এমনটাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে কলকাতা পুলিশ। তবে সোশ্যাল মিডিয়ায় ৫০ টিরও বেশি ছবি প্রকাশ করা হয় পুলিশের তরফে। সেই তালিকায় পুরুষদের পাশাপাশি একাধিক মহিলাও আছে। এদিন নতুন করে আরও বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, ''সন্ধান চাই: নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে''।

ফলে আরও কয়েকজনের খোঁজের তল্লাশি জারি রেখেছে পুলিশ। বলে রাখা প্রয়োজন, ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে তিনটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। টালা থানা, উল্টোডাঙা থানা এবং শ্যামপুকুর থানায় এই মামলা রুজু করা হয়েছে। যেখানে অস্ত্র আইন সহ একাধিক ধারা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে ঘটনার প্রায় দীর্ঘক্ষণ পর ভাঙচুরের ঘটনায় অভিযোগ দায়ের করল আরজি কর হাসপাতাল কতৃপক্ষ। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে সদ্য দায়িত্ব প্রাপ্ত সুপার একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা যাচ্ছে। আর সেই অভিযোগের ভিত্তিতেও তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে আরজি কর হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর। মিল গেট সহ একাধিক জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা কর্মী এবং পুলিশ মোতায়েন রয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+