RG Kar Incident: সন্দীপ ঘোষকে গ্রেফতার করার পথে সিবিআই? সিজিও থেকে সোজা নিজাম প্যালেসে

RG Kar Incident: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কি আজ গ্রেফতার হচ্ছেন? সন্ধ্যা থেকে যে জল্পনা চলছিল তাতেই পড়ল সিলমোহর। অবশেষে গ্রেফতার সন্দীপ ঘোষ।

আজ সন্ধ্যায় আচমকাই তাঁকে সিবিআই আধিকারিকরা সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিজাম প্যালেসে নিয়ে গিয়েছেন। তখন থেকেই গ্রেফতারির সম্ভাবনা নিয়ে চর্চা তুঙ্গে।

RG Kar Incident

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম থেকেই স্ক্যানারে ছিল সন্দীপের ভূমিকা। তিনি প্রবল চাপের মুখে পদত্যাগ করেন। তারপরও তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পদত্যাগের নাটকের কয়েক ঘণ্টার মধ্যেই সন্দীপকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়। তাতেই শুরু হয় বিতর্ক। যদিও আন্দোলনের চাপে সন্দীপ সেই পদে যোগ দিতে পারেনি। অভিযোগ ওঠে, সন্দীপকে বাঁচানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমনকী কলকাতা পুলিশ সন্দীপের বয়ান পর্যন্ত রেকর্ড করেনি।

সন্দীপের অঙ্গুলিহেলনে তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ। আরজি কর কাণ্ডে আদালতে প্রশ্নের মুখেও পড়ে রাজ্য সরকার। ভর্ৎসনা করেন বিচারপতিরা। সন্দীপের বিরুদ্ধে এরপর একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠতে থাকে।

সন্দীপের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির নানা অভিযোগ ওঠে। সেই তদন্তভারও কেন্দ্রীয় সংস্থার উপরই আদালত ন্যস্ত করে। সন্দীপের বাড়িতেও তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। আজ নিয়ে সন্দীপ ১৫ দিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।

অনেকেরই বয়ান রেকর্ড করা হয়েছে। আরজি কর কাণ্ডে যাঁদের পলিগ্রাফ টেস্ট হয়েছে তাঁদের মধ্যে ছিলেন সন্দীপ। দিন দুই পর আজ সকালে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন সন্দীপ। এরপর সন্ধ্যাবেলায় তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে তাঁকে নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআই আধিকারিকরা।

বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয়েছে সন্দীপকে। সন্দীপের গ্রেফতারির ফলে উচ্ছ্বাস প্রকাশ করেন লালবাজার অভিযানে অংশ নেওয়া জুনিয়র চিকিৎসকরা। ৫ জুলাই সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডে সন্দীপের গ্রেফতারি যথেষ্টই তাৎপর্যপূর্ণ। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আর্থিক দুর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্তেই গ্রেফতার করা হয়েছে সন্দীপকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+