আরজি করের চিকিৎসকরা মিথ্যা বলছেন, দাবি কোন্নগরের মৃত যুবকের মায়ের
আরজি কর হাসপাতালে কোন্নগরের যুবকের মৃত্যুর বিতর্ক আরও দানা বাঁধল। তাঁরা চেষ্টা করেছিলেন। এমন দাবি চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু সেই দাবি মানতে রাজি নন মৃত যুবকের মা। তিনি পাল্টা জানিয়েছেন, চিকিৎসকরা মিথ্যা কথা বলছেন।
দুর্ঘটনাগ্রস্থ রক্তাক্ত যুবককে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। দীর্ঘক্ষণ রক্তাক্ত সেই যুবক হাসপাতালে পড়েছিলেন। কোনও চিকিৎসাই তার হয়নি। শেষপর্যন্ত তিনি মারা যান। এমনই অভিযোগ সামনে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে এই ঘটনা সামনে এনেছিলেন। যদিও তিনি চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করেন। এই কথাও জানিয়েছেন।

বিনা চিকিৎসায় কেন মারা যেতে হল ওই যুবককে? কেন তাঁর চিকিৎসা করা হল না? সেই প্রশ্ন উঠেছে। মৃতের বাড়ির সদস্যরা চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয় মানতে রাজি হয়নি। তার চিকিৎসা শুরু হয়েছিল। সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছিল সেই যুবককে। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। এই কথা হাসপাতাল থেকে বলা হয়েছে।
আরজি কর হাসপাতালের এই কথা মানতে চাননি ওই যুবকের মা। তিনি দাবি করেছেন, চিকিৎসকরা মিথ্যা কথা বলছেন। কোনও চিকিৎসক সেখানে ছিলেন না। ট্রমা কেয়ার, আউটডোর কোনও বিভাগেই চিকিৎসক ছিলেন না। তিনি নিজে চিকিৎসকদের খোঁজার জন্য গিয়েছিলেন। কিন্তু তিনি খোঁজ পাননি৷ হাসপাতালের ভিতর বেশ কয়েক ঘন্টা ওই যুবককে নিয়ে পরিবারের লোকজন ছিলেন। চিকিৎসার জন্য কাউকে পাওয়া যায়নি। এই মারাত্মক অভিযোগ তোলা হচ্ছে।
কোন্নগরের বাসিন্দা ওই যুবকের উপর দিয়ে ট্রাক চলে গিয়েছিল। তাকে আরজি কর হাসপাতালে নিয়ে আসা হয়। মৃত ওই যুবকের মা বলেছেন, " ওঁরা তো রোগীকে ফেলে রেখেছিলেন। আমি এই বিল্ডিং, ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করেছি। যেখানেই যাচ্ছি, সেখানেই ডাক্তার নেই। আমার ছেলের চিকিৎসা হয়নি। ওঁরা পুরোপুরি মিথ্যে কথা বলছেন।"
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications