আরজি কর নিয়ে অডিও ভাইরাল! হাসপাতাল পরিদর্শন করে কী বললেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল
রবিবার সন্ধেয় আরজি কর পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি দাবি করেন, ছাত্রছাত্রীদের যে জিজ্ঞাসা ছিল তা অ্যাড্রেস করা হয়েছে। তিনি আরও বলেন, পড়ুয়াদের কাছে কোনও খবর থাকলে, কেউ জড়িত আছে মনে করলে যেন কলকাতা পুলিশকে জানানো হয়। তিনি বলেন, কলকাতা পুলিশ যে কোন অভিযোগ গুরুত্ব দিয়ে দেখবে, এব্যাপারে কিছুই লুকানোর নেই বলেও জানান তিনি।
তিনি বলেন, নানা ধরনের গুজব রটছে। এই ঘটনায় অনেকগুলো লোক যুক্ত রয়েছে। কাউকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, গল্প বানানো হচ্ছে। যদি কারও কোনও জিজ্ঞাসা থাকে, তাহলে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ছাত্রছাত্রীরাও যদি মনে করেন, কেউ যুক্ত থাকতে পারেন, তাহলেও যেন কলকাতা পুলিশকে জানানো হয়।

গুজবে কান দেবেন না
কলকাতার পুলিশ কমিশনার দিন বারবার বলেন, আরজি করের ঘটনা নিয়ে কোনও গুজবে কান দেবেন না। যে কোনও প্রশ্নের জবাব কলকাতা পুলিশ দেবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, কলকাতা পুলিশের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হবে। সেখানে কেউ ফোন করে কিছু বলতে পারেন। পরিচয় গোপন রেখে অভিযোগ জানানো যাবে। কেউ কিছু জানাতে চাইলে ইমেল আইডিও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
পরিবারের সঙ্গে দেখা করেছেন জয়েন্ট সিপি
পুলিশ কমিশনার জানিয়েছেন, ভারপ্রাপ্ত জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা এদিন ওই চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করে এসেছেন। তাঁদের হাতে পোস্ট মর্টেমের রিপোর্ট তুলে দেওয়া হয়েছে। উনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ মনে করে পরিবার সন্তুষ্ট। এর পরেও তাঁদের কোনও জিজ্ঞাসা থাকলে করতে পারেন।
আরজি কর নিয়ে ভাইরাল অডিও
প্রসঙ্গত এদিন আরজি কর নিয়ে একটি অডিও ভাইরাল হয়েছে। সেখানেই প্রশ্ন উঠেছে তাহলে কি বৃহস্পতিবার রাতে খুন ও ধর্ষণের ঘটনায় আরও কেউ জড়িত? অন্য এক মেডিক্যাল কলেজের পিজিটির সঙ্গে আরজি করের এক ইনটার্নের কথোপকথন, পুরো আন্দোলনটাই মেকি। অধ্যক্ষ ও তাঁর সাগরেদরাই এই আন্দোলন চালাচ্ছে। কর্তৃপক্ষ উল্টোপাল্টা মন্তব্য করছে। ময়নাতদন্তের রিপোর্টে যেরকম ইনজুরির কথা বলা হয়েছে, তাতে তা একজনের কাজ নয়, কমপক্ষে দুইজন কিংবা তিনজন জড়িত।
ওই ইনটার্নের দাবি, এর পিছনে এক ইনটার্ন জড়িত। তার রাজনৈতিক সংযোগ রয়েছে।












Click it and Unblock the Notifications