মাঝেরহাটে চলছে উদ্ধার কাজ! জীবিতের সন্ধানে রাতভর তল্লাশি

মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫ জন। মেট্রো রেলের দুই কর্মী নিখোঁজ বলে জানা গিয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫ জন। মেট্রো রেলের দুই কর্মী নিখোঁজ বলে জানা গিয়েছে। জীবিতের সন্ধানে মঙ্গলবার সারারাতের পর সকালেও উদ্ধার কাজ চালাচ্ছেন এনডিআরএফ কর্মীরা।

মাঝেরহাটে চলছে উদ্ধার কাজ! জীবিতের সন্ধানে রাতভর তল্লাশি

মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে তিনজন মহিলা। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন ১১ জন। সেখান থেকে তিনকে ছেড়েও দেওয়া হয়েছে। অন্যদিকে আলিপুরের সিএমআরআই-তে ভর্তি নয়জন। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি রয়েছেন একজন।

মৃত্যু হয়েছে বেহালার শীলপাড়ার যুবক সৌমেন বাগের। এখনও পর্যন্ত নিখোঁজের তালিকায় রয়েছেন মুর্শিদাবাদের লালবাগের বাসিন্দা গৌতম মণ্ডল এবং বেলডাঙার বাসিন্দা উদয় দে।

সারারাত ধরে মাঝেরহাটে উদ্ধার কাজে সামিল হয়েছিলেন সেনা, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। এনডিআরএফ-এর নিশিথ উপাধ্যায় জানিয়েছেন, এখনও পর্যন্ত সেখানে কোনও প্রাণের সন্থান তাঁরা পাননি। পাঁচটি দলে ভাগ হয়ে এনডিআরএফ-এর ২০০ জন কর্মী কাজ চালাচ্ছেন।

মঙ্গলবার রাতে জীবিতদের সন্ধানে পুলিশ কুকুর নামানো হয়েছিল। ব্রিজে ছিদ্র করে জীবিতদের খোঁজ চলছে। ব্রিজে ছিদ্র করে ক্যামেরাও ঢোকানো হয় জীবিতের সন্ধানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+