Republic Day 2025: রাজভবনের অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ডকে প্রবেশে বাধা, চরম ক্ষোভ প্রকাশ মমতার
সাধারণতন্ত্র দিবসের বিকেলেও অব্যাহত থাকল রাজ্য-রাজভবনের মধ্যে সংঘাত। বিগত কয়েক বছর ধরে একাধিক ইস্যুতে নবান্নের সঙ্গে রাজভবনের মত পার্থক্য হয়েছে, এমনকি সেটা নিয়ে বিবাদও হয়েছে। প্রজাতন্ত্র দিবসের বিকেলে প্রথা মাফিক রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্ত সেখানে রাজভবনের একটি কাজে ক্ষুন্ন হন মমতা।
সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুসারে, সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে কলকাতা পুলিশ ব্যান্ডকে রাজভবনে অনুষ্ঠানের জন্য প্রবেশ করতে না দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়। জানা গিয়েছে কলকাতা পুলিশের ব্যান্ড নয় বিএসএফকে দিয়ে অনুষ্ঠান করানো হচ্ছে। তবে মমতার উদ্যোগে কলকাতা পুলিশের ব্যান্ডও রাজভবনে অনুষ্ঠানের জন্য প্রবেশ করে।

প্রথা অনুসারে প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় রাজভবনে চা চক্রের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থাকার কথা ছিল কলকাতা পুলিশের ব্যান্ডেও। কিন্তু রাজভবনের ফটকে তাদের বাধা দেওয়া হয়। ফলে কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যরা রাজভবনের ভিতরে প্রবেশ করতে পারেননি. অভিযোগ, কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যদের গেটের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। বিষয়টি জানতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান।
এরপরই গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হস্তক্ষেপেই শেষ পর্যন্ত , কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যরা রাজভবনের ভিতরে প্রবেশ করেন। প্রতি বছরই রাজভবনে প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় চা চক্রের আয়োজন করেন রাজ্যপাল। সেখানে কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যরা পারফর্ম করেন। এবারই কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যদের পারফর্ম করার কথা ছিল। কিন্তু রাজভবনের ভিতরে কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যদের দেখতে না পেয়েই ক্ষুন্ন হন মমতা।
সোজা রাজভবনের ফটকের কাছে চলে যান। সেখানে রাজভবনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যদের ভিতরে প্রবেশ করানোর ব্যবস্থা করে দেন। মমতা যে গোটা ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন সেটা তাঁর বক্তব্য থেকেই বোঝা গিয়েছে।
#WATCH | West Bengal CM Mamata Banerjee alleged that the Kolkata Police band was not allowed to perform in Kolkata's Raj Bhavan on the occasion of Republic Day; however, after her intervention, the band was allowed to perform
— ANI (@ANI) January 26, 2025
In visuals, Mamata Banerjee can be seen arguing with… pic.twitter.com/7N92V5CYDx
এএনআই প্রকাশিত ভিডিওতে মমতাকে বলতে শোনা গিয়েছে, আপনি কখনই কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশকে অবহেলা করতে পারেন না। এরা কেউ একা নেই, দলগত ভাবে এসেছে। এরপর মমতা আরও বলেন, কোনওবার এমন হয় না। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
এরপর কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যরা রাজভবনের ভিতরে পারফর্ম করেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। জানা গিয়েছে ভুল বোঝাবুঝির কারণেই এই ঘটনা ঘটেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications