ধর্ষণে অভিযুক্ত ঋতব্রত, কীভাবে মোকাবিলা করবেন, বললেন ঋতব্রতর বান্ধবী দূর্বা
নম্রতা দত্ত অভিযোগ করেছিলেন দূর্বা সেন তাঁকে ফোনে হুমকি দিয়েছিলেন। এমনকী নম্রতার টুইটার হ্যান্ডেলেও দূর্বার টুইট পাওয়া গিয়েছে
দু'দুটো নম্বরই সুইচ অফ করে রেখেছেন সিপিএম-এর বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়। বালুরঘাট থানায় দায়ের হওয়া ধর্ষণের অভিযোগ নিয়ে কথা বলতেই ওয়ান ইন্ডিয়া বাংলার তরফে ফোন করা হয়েছিল ঋতব্রতকে। কিন্তু, কোনওভাবেই সাড়া পাওয়া যায়নি। এরপরই ফোন কথা বলা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বান্ধবী দূর্বা সেনের সঙ্গে। কারণ, বালুরঘাট থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা নম্রতা দত্তের এফআইআর-এ দুর্বারও নাম আছে। দূর্বার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন নম্রতা।

দূর্বা প্রথমেই জানিয়ে দেন আইনগতভাবেই এর মোকাবিলা করবেন। নম্রতার অভিযোগ দূর্বা নিজেকে ঋতব্রতর স্ত্রী হিসাবেই পরিচয় দেন। কিন্তু, ঋতব্রত আবার দূর্বার সঙ্গে তাঁর বিয়ের কথা অস্বীকার করেছেন বলেও দাবি করেছেন নম্রতা। দূর্বার সঙ্গে কথা বলার সময় এই প্রসঙ্গও আনা হয়। কিন্তু, ঋতব্রতর বান্ধবী দূর্বা নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন। ঋতব্রত এবং তিনি একইসঙ্গে নম্রতার দায়ের করা এফআইআর-এর মোকাবিলা করবেন তা জানিয়ে দেন। ঋতব্রত-রও এটাই ইচ্ছা বলেই জানিয়ে দেন দূর্বা। নিজেকে ঋতব্রতর স্ত্রী বলে পরিচয় না দিলেও দূর্বা পরিস্কার জানান ঋতব্রত এবং তিনি 'একটা ইউনিট' তাই একসঙ্গেই আইনি মোকাবিলা করবেন।
পরে নম্রতা ওয়ান ইন্ডিয়ার প্রতিনিধিকে হোয়াটস অ্যাপ করেও জানান নম্রতার অভিযোগে আইনি পদক্ষেপের কথাই ভাবছেন।

টুইটারে প্রথম দুর্বার বিরুদ্ধে অভিযোগে সরব হন নম্রতা দত্ত। তাঁর অভিযোগ, দূর্বা সেন নিজেকে ঋতব্রতর স্ত্রী বলে পরিচয় দিলেও তা মিথ্যা। ঋতব্রতর সঙ্গে যোগাযোগ রাখার জন্য দূর্বা তাঁকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছিলেন নম্রতা।












Click it and Unblock the Notifications