শাসকদলকে ভোট দিলেই খুন! চড়া আক্রমণ রবিশঙ্কর প্রসাদের

শাসদদলের বিরুদ্ধে ভোট দিলেই খুনের ঘটনা ঘটছে রাজ্যে। ঘটনাটি দুর্ভাগ্যজনক। কলকাতায় এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

শাসদদলের বিরুদ্ধে ভোট দিলেই খুনের ঘটনা ঘটছে রাজ্যে। ঘটনাটি দুর্ভাগ্যজনক। কলকাতায় এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। গণতন্ত্রে সব দলের সমান অধিকারের কথা স্মরণ করিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী।

শাসকদলকে ভোট দিলেই খুন! চড়া আক্রমণ রবিশঙ্কর প্রসাদের

কলকাতায় এসে রাজ্যের শাসকদলকে চড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সংবাদ মাধ্যমের তরফে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে রাজ্যে পঞ্চায়েত বোর্ড গঠনে হিংসা নিয়ে প্রশ্ন করা হয়। সেই সময় রবিশঙ্কর প্রসাদ বলেন, শাসদদলের বিরুদ্ধে ভোট দিলেই খুনের ঘটনা ঘটছে রাজ্যে। এখানে আগেও পঞ্চায়েতে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। গণতন্ত্রে যে সবদলের সমান অধিকার রয়েছে, তা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। সেই অধিকার রয়েছে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার। এছাড়াও, মনোনয়ন জমা দেওয়া কিবা ভোটে অংশগ্রহণের অধিকারও রয়েছে সবার।

কলকাতায় মহাজাতি সদনে মন্ত্রকের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রবিশঙ্কর প্রসাদ। কলকাতায় পোস্ট অফিসের পেমেন্টস ব্যাঙ্কের সূচনা করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+