রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে! দক্ষিণবঙ্গের পূর্বাভাস কী, জেনে নিন

দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি সরে গিয়েছে রাজ্যে উত্তর-মধ্যভাগের ওপর।

দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি সরে গিয়েছে রাজ্যে উত্তর-মধ্যভাগের ওপর। যার জেরে উত্তরবঙ্গে রবিবার থেকে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহ দফতরের তরফ থেকে।

দক্ষিণবঙ্গের পরিস্থিতি

দক্ষিণবঙ্গের পরিস্থিতি

দক্ষিণবঙ্গের ওপর বিস্তৃত মৌসুমী অক্ষরেখা ক্যানিং-এর ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের পরিস্থিতি

উত্তরবঙ্গের পরিস্থিতি

অন্যদিকে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও রবিবার থেকে তা বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি সরে গিয়েছে রাজ্যে উত্তর-মধ্যভাগের ওপর। যার জেরে এই বৃষ্টি।

রাজ্যের পশ্চিমাংশের পরিস্থিতি

রাজ্যের পশ্চিমাংশের পরিস্থিতি

ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে।

নতুন নিম্নচাপের সম্ভাবনা

নতুন নিম্নচাপের সম্ভাবনা

রবিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে অপর একটি নিম্নচাপ। ফলে একটানা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+