মুখভার আকাশের, একদিন শীতের পরই এদিন বৃষ্টি তিলোত্তমায়
কলকাতা, ১৮ ডিসেম্বর : একদিন যেতে না যেতেই ফের অন্য চিত্র কলকাতায়। আপাতত যা পরিস্থিতি তাতে শীত রিটায়ার্ড হার্ট নয় বরং উল্টোটাই ঘটতে পারে। বৃহস্পতিবার খানিকটা স্বাভাবিক হয়েছিল তাপমাত্রা। শীতের হিমেল পরশ গায়ে মেখে আনন্দ করার আগেই বৃষ্টিতে আটকে শহরবাসী।
এদিন ভোর থেকে বৃষ্টিতে ভাসল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলল বেশ খানিকক্ষণ ধরে। আপাতত আকাশ মেঘলা। ফলে আগামিকাল থেকে শীতের নয়া ইনিংস শুরু হবে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে আলিপুর হাওয়া অফিসও জানিয়েছে, মেঘলা আকাশ কাটিয়ে শীত পড়বে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এসে প্রকৃতির এই খামখেয়ালিপনায় অবাক পরিবেশবিদেরাও।
তবে সবকিছুকে পাশ কাটিয়ে বড়দিনের আগেই উত্তরবঙ্গের মতো জমিয়ে শীত পড়বে গোটা দক্ষিণবঙ্গেও। এমনটাই জানাচ্ছেন পরিবেশবিদেরা।












Click it and Unblock the Notifications