বাংলায় জোট সম্ভাবনা নিয়ে নয়া জল্পনা ! রণনীতি স্থির করতে সোমেনকে তলব রাহুলের
ক’দিন আগেই দিল্লিতে সিপিএমের সাধারণ সম্পাদক সীতরাম ইয়েচুরির সঙ্গে বৈঠকে বসেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তারপরই সোমেন-মান্নানের এই দিল্লি যাত্রাতেই ফের বাম-কংগ্রেস জোটের সম্ভাবনা তৈরি হয়েছে।
ক'দিন আগেই দিল্লিতে সিপিএমের সাধারণ সম্পাদক সীতরাম ইয়েচুরির সঙ্গে বৈঠকে বসেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তারপরই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তলব করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও বিরোধী দলনেতা আবদুল মান্নান। আর সোমেন-মান্নানের এই দিল্লি যাত্রাতেই ফের বাম-কংগ্রেস জোটের সম্ভাবনা তৈরি হয়েছে।

দিল্লি রওনা হওয়ার সময়ে সোমেনের বক্তব্যও ছিল ইঙ্গিতপূর্ণ। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী লোকসভা নির্বাচনের রণকৌশল স্থির করতে রাহুলজি ডেকে পাঠিয়েছেন। সেই কারণেই দিল্লি যাচ্ছি। শনিবার সকাল ১০টা তিনি আলোচনা হবে হাইকম্যান্ডের সঙ্গে। সেখানেই রণনীতি নিয়ে আলোচনা হবে।
কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের মহাজোট গড়ে তুলতে রাহুল গান্ধী সদর্থক ভূমিকা নিয়ে এসেছেন বরাবর। ১৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডে মল্লিকার্জুন খাড়গে ও অভিষেক মনু সিংভিকে পাঠিয়ে তিনি একতার বার্তা দিয়েছিলেন। যদিও প্রদেশ যে প্রাক নির্বাচনী জোটে যেতে রাজি নয়, তা বুঝিয়ে দিয়েছিল।
এরই মধ্যে রাহুল গান্ধী প্রাক নির্বাচনে একলা চলোর বার্তা দিয়েছেন বঙ্গে। তারপর অবশ্য সীতারাম ইয়েচুরির সঙ্গে বৈঠক অন্য বার্তা দিতে শুরু করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতিও এই উদ্যোগকে সাধুবাদ দিয়েছেন। বলেছেন, পলিটিক্সি সবই সম্ভব। আগামী নির্বাচন নিয়েই আমরা আলোচনা করব।












Click it and Unblock the Notifications