রাজ্যে 'নিপা' আতঙ্ক! মৃত জওয়ানের দেহে কি মিলল ভাইরাস, কী বলছে পুনের ইনস্টিটিউট
আলিপুর কমান্ড হাসপাতালে জ্বরে মৃত সেনা জওয়ানের দেহে নিপা ভাইরাস ছিল না। দেহরস পরীক্ষার পর এমনটাই জানিয়েছে, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। ২৭ মে কমান্ড হাসপাতালে মৃত্যু হয় জওয়ানের।
আলিপুর কমান্ড হাসপাতালে জ্বরে মৃত সেনা জওয়ানের দেহে নিপা ভাইরাস ছিল না। দেহরস পরীক্ষার পর এমনটাই জানিয়েছে, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। ২৭ মে কমান্ড হাসপাতালে মৃত্যু হয় জওয়ানের। তখন অনেকেই সন্দেহ করেছিলেন, শিমু প্রসাদ নামে ওই জওয়ান হয়ত নিপা ভাইরাসে আক্রান্ত।

প্রবল জ্বরে আলিপুর কমান্ড হাসপাতালে এক জওয়ানের মৃত্যু ২৭ মে । ফোর্ট উইলিয়ামে কর্মরত ওই জওয়ানের নাম শিমু প্রসাদ। দিন কয়েক আগে তিনি কেরল থেকে ফিরেছিলেন। ২০ মে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। নিপা ভাইরাসেই তাঁর মৃত্যু হয়েছে বলে সন্দেহ করেন চিকিৎসকরা। তাঁর দেহরসের নমুনা সংগ্রহ করে পুনেতে পাঠানো হয়।
অন্যদিকে, বেলেঘাটা আইডি-তে জ্বর নিয়ে ভর্তি থাকা মুর্শিদাবাদের যুবকদের এক এক করে ছেড়ে দেওয়া হয়েছে বেলেঘাটা আইডি থেকে। তাদের কারও দেহেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications