RG kar Hospital Doctor Death: রাজপথে ফিরল আন্দোলন, তুলকালাম ধর্মতলায়, বড় বার্তা অভয়ার বাবা-মা'র

RG kar Hospital Doctor Death: রাস্তাই একমাত্র রাস্তা! আন্দোলন আরও তীব্র করার ডাক দিয়ে ফের একবার পথে নামলেন অভয়ার বাবা-মা। শুক্রবার আরজি কর খুন এবং ধর্ষণের মামলায় প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করেছে শিয়ালদহ আদালত। এমনকী জামিন দেওয়া হয়েছে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও।

৯০ দিন পেরিয়ে গেলেও এই মামলায় কোনও চার্জশিট ধৃতদের দিতে পারেনি সিবিআই। আর এরপরেই দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করে আদালত। আর এরপরেই সিবিআই'য়ের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত কয়েকমাস ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি তদন্ত করেছে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে (RG kar Hospital Doctor Death) ।

RG kar Hospital Doctor Death

এমনকি তৃণমূল বিজেপি আঁতাতের অভিযোগ নিয়েও সরব হয়েছেন অনেকেই। এই অবস্থায় আজ শনিবার সকাল থেকে একাধিক সংগঠনের ডাকে সিবিআই দফতর অভিযানের ডাক দেওয়া হয়। আর সেই অভিযান ঘিরে শনিবার সন্ধ্যায় রানি রাসমণি রোডে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অন্তত ৮০ টি সংগঠনের তরফে বিক্ষোভ অভিযানের ডাক দেওয়া হয়।

সেই অভিযানে ছিলেন অভয়ার বাবা-মাও। ছিলেন একাধিক সিনিয়র চিকিৎসক। হঠাত করেই উত্তেজনা সেখানে ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারী এবং চিকিৎসকদের। অভিযোগ, পুলিশ নানা ভাবে বাঁধা দিচ্ছে আন্দোলন দেখাতে। এমনকি এই বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ। জানা যাচ্ছে, এই ঘটনার পরেই রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানাচ্ছেন প্রতিবাদী চিকিৎসক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অন্যদিকে এদিন পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরাও। তদন্তের নামে প্রহসন! ৯০ দিনের তদন্ত শেষেও কেন চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই? এই প্রশ্ন জানতেই সিবিআই দফতর অভিযান করেন জুনিয়র চিকিৎসকরা। বিশাল মিছিল করে সন্ধ্যায় সিবিআই দফতরে যান তাঁরা। এমনকি সিবিআই আধিকারিকদের সঙ্গেও দেখা করেন। কেন এমন অবস্থা তা জানতে চান।

দীর্ঘ আলোচনা করে সাংবাদিকদের চিকিৎসকরা জানান, তাঁরা আস্থা রাখার কথা জানাচ্ছেন। জামিন মানেই বিচারের বাইরে কেউ নয় বলে সিবিআই তাঁদের জানিয়েছে বলে দাবি করেন। তবে কবে চার্জশিট জমা পড়বে সে বিষয়ে কোনও তারিখ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানাতে পারেনি বলেই দাবি আন্দইলনকারী জুনিয়র চিকিৎসকদের (RG kar Hospital Doctor Death) ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+