Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিচারপতি গাঙ্গুলির নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ! আদেশের সংশোধন চেয়েও আবেদন

বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি গত সপ্তাহে প্রায় ৩৬ হাজার জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। এদিন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা প্রাথমিক শিক্ষা পর্যদের। বিচারপতি তালুকদার এবং বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে সেই মামলার শুনানি হবে।

অন্যদিকে প্রাথমিকে ৩৬ হাজার চাকরি বাতিলের সংশোধন চেয়ে আদালতের দারস্থ মামলাকারী। আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি জানিয়েছেন, ৩০,১৮৫ অপ্রশিক্ষিত রয়েছেন। মামলায় সেটাই উল্লেখ ছিল। এছাড়াও প্যারা টিচারদের বিষয়েও উল্লেখ করেননি। এব্যাপারে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সংশোধনের শুনানি করবেন। ফলে আদেশের সংশোধন হলে চাকরিহারা দের সংখ্যা কমবে।

বিচারপতি গাঙ্গুলির নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে পর্ষদ! আদেশের সংশোধন চেয়েও আবেদন

বিচারপতি গাঙ্গুলির বেঞ্চের নির্দেশের পরেই প্রাথমিক শিক্ষা পর্যদের সভাপতি গৌতম পাল বলেছিলেন, বিষয়টি নিয়ে তাঁরা আইনি পরামর্শ নিচ্ছেন। এরপর সোমবার প্রাথমিক শিক্ষা পর্যদের তরফে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা করে পর্ষদ। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা।

পর্ষদ সভাপতি দাবি করেছিলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনও ত্রুটি ছিল না। নিয়ম মেনেই নিয়োগের দাবি করেছিলেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেছিলেন, নিয়োগের সময় অপ্রশিক্ষিত থাকলেও, পরবর্তী সময়ে এনসিটিই-র নিয়ম মেনে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল।

বিচারপতি গাঙ্গুলির নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ! আদেশের সংশোধন চেয়েও আবেদন

গত শুক্রবার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শর্তসাপেক্ষে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলেক নির্দেশ দিয়েছিলেন। এব্যাপারে নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটির কথা তিনি উল্লেখ করেছিলেন। নিয়োগের সময় অধিকাংশই প্রশিক্ষিত ছিল না বলেও নির্দেশে বলা হয়েছিল।

বিচারপতি গাঙ্গুলি তাঁর নির্দেশে বলেছিলেন, আগামী চারমাসে এই ৩৬ হাজার জন নিজ নিজ স্কুলে পার্শ্ব শিক্ষক হিসেবে কাজ করবেন। অন্যদিকে পর্ষদকে এই চারমাসের মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

প্রাথমিকে ২০১৬ সালের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে মামলা করা হয়েছিল হাইকোর্টে। সেই মামলাতেই রায় দেন বিচারপতি গাঙ্গুলি। অন্যদিকে এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন চাকরি হারারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+