যক্ষা রোগীর শ্লীলতাহানির অভিযোগ! যা দশা হল স্বাস্থ্য পরিদর্শকের
রোগিনীর শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরিদর্শক। ঘটনাটি ঘটেছে সোনারপুরে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শককে।
রোগিনীর শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরিদর্শক। ঘটনাটি ঘটেছে সোনারপুরে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শককে। সোমবার তাকে বারুইপুর আদালতে তোলা হয়।

যক্ষায় আক্রান্ত সোনারপুরের শ্রীপুরের তরুণী। রোগিনী স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন। পরবর্তী সময়ে রোগিনীর বাড়িতেই যেতেন স্বাস্থ্য পরিদর্শক। অভিযোগ রোগিনীকে দেখার নাম করে শ্লীলতাহানি করেছেন ওই স্বাস্থ্য পরিদর্শক।
ঘটনাটি নিয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই রোগিনী। সূত্রের খবর, রবিবার ফের রোগিনীর বাড়িতে যান ওই স্বাস্থ্য পরিদর্শক। রোগিনীর বাড়িতে যাওয়ার পর তাঁকে আটকে রাখা হয়। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাঁকে গ্রেফতার করে।












Click it and Unblock the Notifications