নেতাজি কার? মমতা-মোদী টক্কর চরমে, কলকাতা সফরে প্রথমেই নেতাজি ভবন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী মোদী

নেতাজি কার? মমতা-মোদী টক্কর চরমে, কলকাতা সফরে প্রথমেই নেতাজি ভবন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী মোদী

মমতা সকালেই গিয়েছিলেন নেতাজি ভবনে সেটা ছিল অনেকটা আকষ্মিক। এবার প্রধানমন্ত্রী মোদীও অনেকটা সেভাবেই হঠাৎ পৌঁছে গিয়েছিলেন নেতাজি ভবনে। কারণ কলকাতার সফর সূচিতে তাঁর নেতাজি ভবনে যাওয়ার কথা ছিল না। একান্ত মোদীর ইচ্ছে তেই দুপুরে যোগাযোগ করা হয় নেতাজি পরিবারের সঙ্গে। তখনই জানানো হয় নেতাজি ভবনে প্রধানমন্ত্রীর যাওয়ার কথা জানানো হয়। যদিও আগেই নেতাজির পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী আসতে পারেন রাষ্ট্র নায়ক হিসেবে। কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে নয়। তাই বিজেপি নেতাদের বাইরে রেখেই প্রধানমন্ত্রী মোদী নেতাজি ভবনে ঢোকের। তাঁকে স্বাহত জানান সুগত বসু ও সুমন্ত্র বসু। বাইরেই দাঁড়িয়ে ছিলেন চন্দ্র বসু, কৈলাশ বিজয়বর্গীয়রা।

 নেতাজি ভবনে মোদী

নেতাজি ভবনে মোদী

হঠাৎ করেই নিজের সফর সূচিেত নেতাজি ভবন পরিদর্শন যুক্ত করেছিলেন প্রধানমন্ত্রী। মোদী কলকাতায় নামার কয়েক ঘণ্টা আগেই নেতাজি পরিবারেরকে সেকথা জানায় প্রধানমন্ত্রীর দফতর। তাতে সুগত বসুরা জানিয়েছিেলন রাষ্ট্র নেতা হিসেবে প্রধানমন্ত্রী নেতাজি ভবনে আসতেই পারেন কিন্তি কোনও রাজনৈতিক নেতা হিসেবে এবং তার সঙ্গে কোনও রাজনৈতিক নেতা েনতাজি ভবনে আসতে পারবেন না। সেই শর্ত মেনেই নেতাজি ভবনে যান প্রধানমন্ত্রী।

 মিউজিয়াম পরিদর্শন

মিউজিয়াম পরিদর্শন

নেতাজি ভবনের বাইরে তাঁকে স্বাগত জানান কৈলাশ বিজয়বর্গীয়, চন্দ্র বসুরা। তাঁরা ভেতরে যাননি। গেট থেকে তাঁকে ভেতরে নিয়ে যান সুগত বসু ও সুমন্ত্র বসুরা। প্রায় ১৫ মিনিট নেতাজি ভবনে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুগত বসু তাঁকে নেতাজি ভবনের মিউজিয়াম ঘুরে দেখান। সেখান থেকে সরাসরি ন্যাশনাল লাইব্রেরির অনুষ্ঠানে চলে যান প্রধানমন্ত্রী। এই নিয়ে মোদী দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি ২৩ জানুয়ারি কলকাতায় নেতাজি ভবনে এলেন। এর আগে লাল বাহাদুর শাস্ত্রী এসেছিলেন।

 চারটি রাজধানীর দাবি

চারটি রাজধানীর দাবি

এর আগে সকালে হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসেছিলেন নেতাজি ভবনে। বেশ কিছুক্ষণ ছিলেন নেতাজি ভবনে। তারপরে রাজ্য সরকারের উদ্যোগে নেতাজি জয়ন্তীতে অংশ নেন সুগত বসু। সেই মঞ্চ থেকেই মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতা দেশে চারটি রাজধানী করার দাবি জানিয়েছেন। তারমধ্যে কলকাতাতেও রাজধানী তৈরির দাবি জানিয়েছেন মমতা।

 মোদী-মমতা এক মঞ্চে

মোদী-মমতা এক মঞ্চে

আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালে এক মঞ্চে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে রয়েছেন মমতা ও মোদী। মোদীেক উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে পর্যন্ত নেতাজি জয়ন্তী উদযাপন নিয়ে মোদী সরকারকে আক্রমণ করছে ছাড়েননি মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+