ছাত্র হত্যার পরও আন্দোলন জারি দাড়িভিটে, স্কুল-বন্ধে কড়া পদক্ষেপ শিক্ষা দফতরের
শেষপর্যন্ত উত্তর দিনাজপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক অভিজিৎ কুণ্ডু ও সহকারী প্রধানশিক্ষককে নুরুল হুদাকে শোকজ করা হল।
শেষপর্যন্ত উত্তর দিনাজপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক অভিজিৎ কুণ্ডু ও সহকারী প্রধানশিক্ষককে নুরুল হুদাকে শোকজ করা হল। শিক্ষক দফতর নোটিশ জারি করে জানিয়ে দিয়েছে, শুধু দুই শিক্ষককেই শোকজ করা হচ্ছে না, বিদ্যালয় পরিচালন সমিতি ভেঙে দেওয়া হয়েছে। নিয়েগ করা হচ্ছে প্রশাসক। শুক্রবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান সে কথা।

ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগ বিতর্কে ২০ আগস্ট দুই ছাত্র গুলিবিদ্ধ হয়ে খুন হয়েথিল। তারপর থেকেই দাড়িভিট আশান্ত, স্কুলের পঠন-পাঠন বন্ধ। সিবিআই তদন্তের দাবিতে স্কুলের সামনে ধরনায় বসেছেনে নিহত ছাত্রদের পরিবারের সদস্যরায ফলে স্কুলে গিয়েও ফিরে আসতে হচ্ছে পড়ুয়া-শিক্ষকদের।
এই পরিপ্রেক্ষিতেই প্রশ্ন উঠে পড়ে স্কুল খুলতে প্রধান শিক্ষকের ভূমিকা কী? দুই শিক্ষককে শোকজন করা হয় এই মর্মে। শিক্ষামন্ত্রী বলেন, সন্তোষজনক উত্তর দেওয়ার পর তাঁদের স্বপদে বহাল করার ব্যাপারে চিন্তাভাবনা করবে শিক্ষা দফতর। এ প্রসঙ্গেই তিনি বলেন, দাড়িভিট হাইস্কুল পরিচালন সমিতির মেয়াদ আগেই শেষ হয়েছে। তার মাঝখানেই ঘটে যায় ছাত্র-খুনের মতো মর্মান্তিক ঘটনা। সেই কারণেই স্কুল পরিচালন সমিতি ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করা হচ্ছে।
উল্লেখ্য, অঙ্ক ও বিজ্ঞানের শিক্ষকের বদলে স্কুলে উর্দু ও সংস্কৃত শিক্ষক নিয়োগ নিয়েই বিতর্কের সূত্রপাত। তারপৎ ছাত্র আন্দোলনের মধ্যে গুলিকাণ্ডে মৃত্যু হয় দুই ছাত্রের। সিআইডি এই ঘটনার তদন্ত শুরু করেছে। নিহদ দুই ছাত্রের পরিবার সেই তদন্তে সন্তুষ্ট নয়, তারা সিবিআই তদন্তের দাবিতে সরব। তার ফলেই এখন ব্যহত হচ্ছে স্কুলের পঠন-পাঠন ও শিক্ষণ প্রক্রিয়া।












Click it and Unblock the Notifications