বোমা ফাটালেন বান্ধবী! তবে অর্পিতাকে চিনতেই পারছেন না পার্থ চট্টোপাধ্যায়
দুদিনের ইডি হেফাজত শেষে ফের একবার আদালতে তোলা হবে পার্থ চট্টোপাধ্যায় এবং বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। আর তার আগে ফের একবার স্বাস্থ্য পরীক্ষা করতে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হল দুজনকেই। তবে এদিন একেবারে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে হাসপাতালে নিয়ে ঢোকানো হয় রাজ্যের প্রাক্তনমন্ত্রী এবং তাঁর বান্ধবীকে। তবে এদিন দুজনেই সাংবাদিকরা প্রশ্ন ছুঁড়ে দিলেও কোনও কিছুতে মন্তব্য করেন পার্থ কিংবা অর্পিতা কেউই। মাস্ক ঢাকা অবস্থাতেই তাঁরা হাসপাতালের মধ্যে ঢুকে যান।

''ইডিকে যা বলার বলেছি''।
তবে বের হওয়ার সময় কেঁদে ফেলেন অর্পিতা। যদিও সেই সময়ে লাগাতার সাংবাদিকরা বের হওয়ার সময় ফের তাঁকে একাধিক প্রশ্ন ছুঁড়ে দেন। আর সেই প্রশ্নের উত্তরে অর্পিতা জানান, ''ইডিকে যা বলার বলেছি''। তবে কোনও প্রশ্নেরই উত্তর দেননি পার্থ চট্টোপাধ্যায়কে। একেবারে মুখে হাত দিয়ে বেরিয়ে যান তিনি। তবে অর্পিতার বক্তব্য ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।ঠিক কি বলেছেন অর্পিতা? বিপুল পরিমাণ টাকা কার সে বিষয়ে তাহলে তথ্য তদন্তকারীদের দিয়েছেন পার্থ বান্ধবী?

অর্পিতাকে চেনেন না পার্থ
জানা যাচ্ছে বৃহস্পতিবার মুখোমুখি বসানো হয় পার্থ চট্টোপাধ্যায় এবং বান্ধবী অর্পিতাকে। প্রায় চার ঘন্টা ধরে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয় বলে জানা যাচ্ছে। আর এই দীর্ঘ জেরায় একাধিক বিষয় দুজনকে জিজ্ঞেস করা হয় বলে জানা যাচ্ছে। তবে প্রথমে অর্পিতাকে দেখিয়েই ইডির আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করেন, তাঁকে চেনেন কিনা। উত্তরে সাফ জানিয়ে দেন, তেমন ভাবে নাকি চেনেনই না অর্পিতাকে। নাকতলার পুজোতে কয়েক বার দেখা হয়েছিল বলেও তদন্তকারীদের জানান রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
শুধু তাই নয়, ইডি পার্থের কাছে জানতে চান কীভাবে অর্পিতাকে চেনেন? সেই প্রশ্নের উত্তরে তৃণমূল নেতা বলেন, "অনেকেই আসেন আমার কাছে। তাই দেখেছি। এমনকি ফ্যাল্ট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর দাবি, "শুনেছি, তবে ওই টাকা আমার নয়।" তবে এখানে স্পষ্ট অর্পিতা তদন্তে সহযোগিতা করলেও পার্থ চট্টোপাধ্যায় কোনও তথ্যের উত্তর দিওচ্ছে না বলে খবর। ইডি আধিকারিকদের মতে, পার্থবাবু বিভ্রান্ত করার চেষ্টা করছে।

পার্থবাবু বিভ্রান্ত করার চেষ্টা করছে

জেল হেফাজত চাইবে ইডি
তবে জানা যাচ্ছে ইডি এদিন পার্থ চট্টপাধ্যায় এবং অর্পিতাকে জেল হেফাজতের জন্যে আবেদন করবে। প্রয়োজনে জেলে গিয়ে যাতে তাঁদেরকে জেরা করা যায় সেই সংক্রান্ত আবেদনও এদিন ইডির তরফে করা হবে বলে জানা যাচ্ছে। পালটা জামিনের আবেদন পার্থের আইনজীবীরা জানাবেন বলে জানা যাচ্ছে।

Click it and Unblock the Notifications