কলকাতার পাইকারি বাজারে দাম কমলো পেঁয়াজের

সাধারণ মানুষের রোজকার বাজার থেকে বাদ যেতে বসেছিল পেঁয়াজ। ডিম, সোয়াবিনের ঝোলেও মানুষ ভুলতে বসেছিল পেঁয়াজের স্বাদ। এরপরই পেঁয়াজের দাম কমাতে বাড়তি নজরদারি চালাতে দেখা যায় রাজ্য সরকারকে।

কলকাতায় ৪০ কেজির ব্যাগ পিছু ৪৫০০ টাকায় বিকোচ্ছে পেঁয়াজ


সূত্রের খবর, বর্তমানে পাইকারি কিছুটা নিম্নমুখী পেঁয়াজের দাম। শুক্রবার শহর কলকাতার একটি পাইকারি বাজারে পেঁয়াজের দাম হ্রাস পেয়ে বর্তামানে প্রতি ৪০ কেজি পিছু ৪৫০০ টাকায় দাঁড়িয়েছে। কিছু দিন আগেই এই ৪০ কেজি ব্যাগ প্রতি পেঁয়াজের দাম প্রায় ৫ হাজার টাকা ছুঁয়েছিল।

ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী, " বর্তমানে ভালো মানের পেঁয়াজের পাইকারি দাম প্রতি ৪০ কেজির ব্যাগ পিছু ৪,৫০০ টাকা, যা বৃহস্পতিবার ছিল ৪,৭০০ টাকা। এই একই পেঁয়াজের দাম কিছু দিন আগে প্রতি ব্যাগ পিছু ৫০০০ টাকা ছুঁয়েছিল"।

পাশাপাশি খুচরো বাজার গুলিতে পেঁয়াজের দাম এখন কেজি প্রতি ১৪০-১৫০ টাকা ছুঁয়েছে। আজকের দাম হ্রাসের পর খুচরো ব্যবসাতেও পেঁয়াজের দাম কিছুটা কমবে বলে আশা করা যায়। অন্যদিকে প্রধান সরবরাহে ঘাটতি ঠেকাতে রাজ্য সরকার এই মাসে ৪০০ টন পেঁয়াজ আমদানির অর্ডার দিয়েছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+