সাবধান, প্রাণ কাড়ছে মাইটস! ডেঙ্গির আতঙ্কের মাঝেই শহরে হানা নতুন উপদ্রবের
ডেঙ্গি মশার পাশাপাশি শহর তথা রাজ্যে একপ্রকার পোকার উপদ্রব হয়েছে। লাল রঙের ওই পোকার নাম মাইটস। পুরো নাম ট্রম্বি কিউলিডস মাইটস।
ডেঙ্গি নিয়ে সরগরম রাজ্য। প্রতিদিনই ডেঙ্গির প্রকোপে মৃত্যুর ঘটনা ঘটছে। এদিনও তিনজনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। বিরোধীরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন। সরকারের মুণ্ডপাত করতে সিদ্ধহস্ত হচ্ছেন ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থতার ধুয়ো তুলে। এরই মধ্যে রাজ্যে হানা দিয়েছে নতুন এক উপদ্রবের। নতুন সেই আতঙ্কের নাম স্ক্র্যাব টাইফাস। ডেঙ্গির পর এই রোগ নিয়েও সতর্কতা জারি করেছে রাজ্য সরকার।

ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। এমনকী এই পোকার কামড় নিয়ে ভর্তি হওয়ার পর একজনের মৃত্যুও হয়েছে। তারই জেরে হাসপাতালের সুপারদের ফোন করে এই রোগ সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। স্বাস্থ্য ভবন সূত্রে জানানো হয়েছে, আতঙ্কের কোনও কারণ নেই। এই রোগে আক্রান্ত হলে চিকিৎসকদের পরামর্শ নি্য়ে চটজলদি চিকিৎসার বন্দোবস্ত করতে হবে।
আসলে ডেঙ্গি মশার পাশাপাশি শহর তথা রাজ্যে একপ্রকার পোকার উপদ্রব হয়েছে। লাল রঙের ওই পোকার নাম মাইটস। পুরো নাম ট্রম্বি কিউলিডস মাইটস। মাকড়সার মতো দেখতে ওই পোকাই এখন মারণ আতঙ্ক ছড়িয়েছে শহরে। চিকিৎসকদের পরামর্শ, সাবধান থাকবেন ওই ধরনের কোনও পোকার কামড় থেকে।

চিকিৎসকরা আর জানিয়েছেন, এই স্ক্র্যাব টাইফাসের উপসর্গ একেবারে ডেঙ্গির মতো। গায়ে জ্বর দিয়ে শুরু, তারপর গায়ে ব্যথা, বমির প্রবণতা থাকে। সেইসঙ্গে গায়ে লাল চাকা চাকা দাগ দেখা যেতে পারে। পতঙ্গ বিশেষজ্ঞরাও মাকড়শার মতো লাল রঙের ওই পোকা সম্পর্কে সাবধান করেছেন। বলেছেন, ওটি পোকা নয়, মাকড়।
-
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন












Click it and Unblock the Notifications