Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ঘিরে রণক্ষেত্র চিংড়িঘাটা, মাঝ রাস্তায় পড়ে রক্তাক্ত দেহ

এতোগুলো পুজো-উৎসব পর পর চলে গেল গোটা রাজ্যে কোথাও কোনও অশান্তিরক খবর আসেনি। হঠাৎ করে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল শহর কলকাতা। প্রকাশ্যে রাস্তার উপর খুন করা হল যুবককে।

ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে চিংড়িঘাটা এলাকা। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দেহ। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন শান্তিনগরের বাসিন্দারা। মৃত যুবকের নাম সাহেব আলি। বাসিন্দাদের অভিযোগ বিসর্জনের সময় গান বাজানো নিয়ে শুরু হয়েছিল বচসা। এলাকার বাসিন্দা বিট্টু সর্দার নাকি কাঁচি দিয়ে গলায় কুপিয়ে হত্যা করে সাহেব আলিকে।

Kolkata Chingrighata Clash

সাহেব আলি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায় এবং সেখানেই মৃত্যু হয় তার। অভিযুক্ত বিট্টুকে স্থানীয়রা ধরে বেধড়ক মারধর শুরু করে। পুলিশ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

বিধাননগর পুলিশ কমিশনারেটে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তারপরে বিট্টুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় বাসিন্দারা। পুিলশ ট্যাক্সি করে বিট্টুকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে উত্তেজিত জনতা ট্যাক্সিটি ভাঙচুর করে বলে অভিযোগ।

তবে শুধু বচসা না খুেনর নেপথ্যে আর কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এখনও গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে। তবে নতুন করে কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে গোটা এলাকায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+