সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতরে নাবালিকা ধর্ষণ! অভিযুক্তের বিরুদ্ধে পসকো আইনে মামলা
সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে নাবালিকা ধর্ষণের অভিযোগ। সূত্রের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটে ১৫ জুন। অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী যুবক সাগর মল্লিককে গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে নাবালিকা ধর্ষণের অভিযোগ। সূত্রের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটে ১৫ জুন। অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী যুবক সাগর মল্লিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬/২/এফ ধারা এবং পসকো আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের ২৪ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ জুন সন্ধেয় ফোর্ট উইলিয়ামের এক গ্রুপ ডি কর্মী এই অভিযোগ জানান। কোয়ার্টারের মধ্যেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে ওই নাবালিকাকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে একটি হোমে নিয়ে যাওয়া হয়। তবে নাবালিকার জবানবন্দি নেওয়া এখনও বাকি রয়েছে।












Click it and Unblock the Notifications