ব্রড স্ট্রিটে গলা কেটে খুন, বাড়ি থেকে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য
কড়েয়া থানা এলাকার ব্রড স্ট্রিটে একটি বাড়ি থেকে এক বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে।
কড়েয়া থানা এলাকার ব্রড স্ট্রিটে একটি বাড়ি থেকে এক বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। বৃদ্ধকে খুন করা হয়েছে। বুধবার রাতে দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, ঘরের দরজা খোলা দেখে প্রতিবেশী নজর করতেই এই ঘটনা সামনে আসে। পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ এসে দেহ উদ্ধার করে। শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা তদন্তে নেমেছেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, খুন হওয়া ব্যক্তির নাম বিশ্বজিৎ বসু। বয়স ৬৫ বছর। তিনি ৪২ নম্বর ব্রড স্ট্রিটের বাসিন্দা ছিলেন। গলা কেটে তাঁকে হত্যা করা হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।












Click it and Unblock the Notifications