মাতৃভূমিতেও মিটছে না সমস্যা! সমস্ত লোকালে ভেন্ডারের সঙ্গে যুক্ত কামরাও এখন ‘লেডিস কম্পার্টমেন্ট'
Sealdah Ladies Special Coach: প্রত্যেকদিনই যাত্রীদের ভিড় বাড়ছে রেলে। দুরপাল্লা ট্রেনগুলির সঙ্গে লোকাল ট্রেনগুলিতে অফিস টাইমে পা দেওয়ার জায়গা থাকে না। তাৎপর্যপূর্ণ ভাবে মহিলা যাত্রীর সংখ্যাও দিনে দিনে বাড়ছে। বর্তমান লোকাল ট্রেনগুলিতে মহিলা কামরার সংখ্যা মাত্র দুটি। ফলে সমস্যার মধ্যে পড়তে হয় মহিলা যাত্রীদের। বিভিন্ন ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আর সে কথা ভেবেই 3 Phase Electric Multiple Unit বা EMU রেক চালাবে শিয়ালদহ ডিভিশন।
এতে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের (Sealdah Ladies Special Coach) সংখ্যা অনেকটাই বাড়ানো হচ্ছে বলেও জানা যাচ্ছে। এতে মহিলা যাত্রীদের যাত্রা আরও নিরাপদ এবং স্বস্তিদায়ক হবে বলেই মনে করা হচ্ছে। রেলের এক পরিসংখ্যান বলছে শিয়ালদহ ডিভিশনে প্রত্যেকদিন গড়ে অন্তত ১৫ লাখ যাত্রী যাত্রা করে থাকেন। এর মধ্যে বহু মহিলা যাত্রা করেন।

কোনও নির্দিষ্ট শাখাতে নয়, শিয়ালদহ মেন, উত্তর ও দক্ষিণ শাখাতেও গত কয়েক বছরে অস্বাভাবিক ভাবে মহিলা যাত্রীর সংখ্যা বেড়েছে। সাধারণ কামরাগুলির সঙ্গেই নির্দিষ্ট 'লেডিস কম্পার্টমেন্ট'গুলিতেও প্রচণ্ড মহিলাদের ভিড় থাকে। একেবারে ঠাসাঠাসি করে উঠতে হয়। যদিও মাতৃভূমি লোকাল চালানো হলেও অনেক সময় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।
আর সেদিকে তাকিয়েই লোকাল ট্রেনগুলিতে মহিলা কামরা বাড়ানোর সিদ্ধান্ত। মূলত ১২ কামরার লোকাল ট্রেনগুলিতে উভয় প্রান্তের দ্বিতীয় কোচটি মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। কিন্তু এর পাশাপাশি 3 Phase EMU লোকালের উভয় প্রান্তের তৃতীয় কোচের একটা অংশ মহিলাদের জন্য সংরক্ষিত করা হচ্ছে বলে রেল সূত্রের খবর।
অর্থাৎ ভেন্ডারের সঙ্গে যুক্ত কামরাটিও মহিলাদের জন্য লোকাল ট্রেনে সংরক্ষিত থাকবে বলে জানা যাচ্ছে। এতে মহিলা যাত্রীদের চলাচল করা আরও বেশি সহজ হবে বলে মনে করছেন রেল আধিকারিকরা। এমনকী এতে স্বাধীন ও নিরাপদে যাতায়াত করা যেমন সহজ হবে তেমনই যৌন হয়রানির ঝুঁকি কমবে বলেও মনে করেছেন রেল আধিকারিকরা।
যা খবর, পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের শহরতলীতে চলাচল করে এমন সমস্ত লোকাল ট্রেনেই এই ব্যবস্থা থাকছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে মহিলা কামরাগুলির নিরাপত্তাতেও জোর দিছে রেলওয়ে। বাড়তি রেলের কোচে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে বাড়তি রেল পুলিশের আধিকারিকরা থাকবেন বলে জানা যাচ্ছে।
রেল শীর্ষ আধিকারিকরা জানাচ্ছেন, যাত্রী সাছন্দ্যের পাশাপাশি রেলে মহিলা সুরক্ষা নিশ্চিত করাটাই অন্যতম প্রধান= লক্ষ্য। আর সেই লক্ষ্যেই রেল কাজ করছে। যদিও লোকাল ট্রেনগুলিতে মহিলা কোচের সংখ্যা বাড়ানো নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে। তাদের দাবি, ক্রমশ লোকালে ভিড় বাড়ছে। এইন অবস্থায় মহিলাদের জন্য সংরক্ষিত কামরা আরও বাড়ানো হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications