এনআরএস কাণ্ডের তদন্তে কলকাতা পুলিশের এসটিএফ

নীলরতন সরকার হাসপাতালের ঘটনায় জয়েন্ট সিপি এসটিএফ-এর নেতৃত্বে তদন্ত হবে বলে জানা গিয়েছে।

নীলরতন সরকার হাসপাতালের ঘটনায় জয়েন্ট সিপি এসটিএফ-এর নেতৃত্বে তদন্ত হবে বলে জানা গিয়েছে। একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে এনআরএস হাসপাতাল চত্বর রণক্ষেত্র হয়ে ওঠে। জুনিয়র চিকিৎসককে বেধড়ক মারধর করা হয়। এছাড়া অন্যান্য চিকিৎসকেরা আহত হন। যার পর থেকে এদিন রাজ্যের সমস্ত হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি চলছে।

এনআরএস কাণ্ডের তদন্তে কলকাতা পুলিশের এসটিএফ

সোমবার রাতে ট্যাঙরার বাসিন্দা মহম্মদ সাহিদ নামে এক বৃদ্ধ চিকিৎসায় গাফিলতির কারণে মারা যান বলে অভিযোগ। এরপর রাতেই হাসপাতালে চড়াও হয়ে রোগীর আত্মীয়রা চিকিৎসক নিগ্রহ করে।

এই ঘটনার পর মঙ্গলবার চিকিৎসকেরা হাসপাতালের কাজ বন্ধ রাখেন। নীলরতন হাসপাতাল থেকে তা ছড়িয়ে যায় রাজ্যের অন্য হাসপাতালগুলিতেও। সব হাসপাতালের চিকিৎসকেরা জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ান। পরে সিদ্ধান্ত হয় সরকারি-বেসরকারি সমস্ত হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ রাখা হবে। কোনও চিকিৎসক রোগী দেখবেন না।

এদিন সকাল থেকে বিভিন্ন হাসপাতালে অচলাবস্থা চলছে। চিকিৎসা করাতে এসে বহু মানুষ হন্যে হয়ে ঘুরছেন। চিকিৎসকদের দেখা নেই। ১২ ঘণ্টা আউটডোর বন্ধ রেখেছে চিকিৎসকদের সংগঠন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+