সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস! কর্মহীন প্রায় ৫ হাজার

কর্তৃপক্ষের সাসপেনশন অফ ওয়ার্কের নোটিসের জেরে হুগলির গোন্দলপাড়া জুটমিলে কর্মহীন প্রায় পাঁচহাজার শ্রমিক। কর্তৃপক্ষের অভিযোগ শ্রমিকরা কাজে ব্যাঘাত তৈরি করছেন।

কর্তৃপক্ষের সাসপেনশন অফ ওয়ার্কের নোটিসের জেরে হুগলির গোন্দলপাড়া জুটমিলে কর্মহীন প্রায় পাঁচহাজার শ্রমিক। কর্তৃপক্ষের অভিযোগ শ্রমিকরা কাজে ব্যাঘাত তৈরি করছেন। যদিও শ্রমিকদের পাল্টা অভিযোগ, কাঁচামালের অভাবে উৎপাদন কয়েকদিন ধরেই মার খাচ্ছিল। বিষয়টি নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস! কর্মহীন প্রায় ৫ হাজার

কাঁচামালের অভাবে উৎপাদনে ব্যাঘাত। কর্তৃপক্ষের অভিযোগ, শ্রমিকরা কাজে ব্যাঘাত ঘটাচ্ছেন। শনিবার থেকে এই নিয়ে উত্তেজনা ছিল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিলে। সন্ধেয় শ্রমিকদের সঠিকভাবে কাজ করার জন্য নোটিস দেয় কর্তৃপক্ষ। এরপর রবিবার সকালে শ্রমিকরা এসে দেখেন কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস।

গোন্দলপাড়া জুটমিলের শ্রমিকদের অভিযোগ, এর আগেও নানা অভিযোগে বেশ কয়েকবার মিল বন্ধ করেছে কর্তৃপক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+