Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সোদপুরের ফ্ল্যাটে শ্যুটআউট! স্ত্রী, মেয়ের সামনেই খুন কুখ্যাত দুষ্কৃতী

স্ত্রী ও মেয়ার সামনেই ফ্ল্যাটে খুন কুখ্যাত দুষ্কৃতী রামুয়া। সোদপুরের অমরাবতিতে ভাড়া নেওয়া তিনতলার ফ্ল্যাটে রাতে হামলা চালায় ১০ থেকে ১১ জনের একটি দল।

স্ত্রী ও মেয়ার সামনেই ফ্ল্যাটে খুন কুখ্যাত দুষ্কৃতী রামুয়া। সোদপুরের অমরাবতিতে ভাড়া নেওয়া তিনতলার ফ্ল্যাটে রাতে হামলা চালায় ১০ থেকে ১১ জনের একটি দল। ঘরে ঢুকে রামুয়ার মাথায় খুব কাছ থেকে গুলি করে। চেঁচামেচি না করতে ভয় দেখিয়ে চলে যায় হামলাকারী। পরে পানিহাটি হাসপাতালে নিয়ে গেলে রামুয়া ওরফে রামমূর্তি দিয়ারাকে কে মৃত বলে ঘোষণা করা হয়।

সোদপুরের ফ্ল্যাটে শ্যুটআউট! স্ত্রী, মেয়ের সামনেই খুন কুখ্যাত দুষ্কৃতী

পরিবার সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় একটা নাগাদ কলিং বেল বাজায় আগন্তুকরা। ছেলে দরজা খুলতে নিচে নামলে আগ্নেয়াস্ত্র হাতে দুজন তাকে আটকে রেখে ওপর উঠে যায়।
সবারই মুখ ছিল ঢাকা। বাকিদের হাতেও ছিল আগ্নেয়াস্ত্র। আট-নয় জন ওপরে উঠে যায়। গিয়ে রামুয়ার মাথায় গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রামুয়া ওরফে রামমূর্তি দিয়ারার। ঘর ছাড়ার সময় হামলাকারীরা বলে. চিৎকার করলে পুরো পরিবারকেই শেষ করে দেওয়া হবে।

জানা গিয়েছে, দীর্ঘ কুড়ি বছরে অনেক সময়ই রামুয়া জেলে কাটিয়েছে। মূল হাওড়া ও কলকাতায় বিভিন্ন অপরাধমূলক কাজে যুক্ত ছিল সে। সম্প্রতি ছাড়া পাওয়ার পর থেকে নিজের পুরনো দল থেকে দূরে থাকার চেষ্টা শুরু করেছিল। তবে পরিচয় ভাড়িয়ে যে সে সোদপুরে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, তার খবর পুলিশের কাছে ছিল না। পুলিশের প্রাথমিকভাবে রামুয়ার পুরনো দলের সঙ্গীরাই এই খুনের সঙ্গে জড়িত। ফলে পুরনো সঙ্গীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পরিবারের অভিযোগ, বাইকে চেপে এসেছিল হামলাকারীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+