নিপা ভাইরাসের আতঙ্ক! কেরল থেকে আসা দ্বিতীয় রোগী ভর্তি বেলেঘাটা আইডিতে

নতুন করে নিপা ভাইরাসের আতঙ্ক এই রাজ্যে। প্রচণ্ড জ্বর নিয়ে কেরল থেকে আসা মুর্শিদাবাদের ডোমকলের যুবককে মঙ্গলবার সকালে ভর্তি করানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে।

নতুন করে নিপা ভাইরাসের আতঙ্ক এই রাজ্যে। প্রচণ্ড জ্বর নিয়ে কেরল থেকে আসা মুর্শিদাবাদের ডোমকলের যুবককে মঙ্গলবার সকালে ভর্তি করানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। সোমবারে এর্নাকুলাম থেকে আসা অপর এক রোগীকে ভর্তি করানো হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে। তবে, গত সপ্তাহে ভর্তি সফিকুল নামে ওই যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

নিপা ভাইরাসের আতঙ্ক! কেরল থেকে আসা দ্বিতীয় রোগী ভর্তি বেলেঘাটা আইডিতে

কেরলে শ্রমিকের কাজ করতেন মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা রাজেশ মণ্ডল। সেখানে দীর্ঘদিন জ্বরে আক্রান্ত থাকায় রাজ্যে ফিরে আসেন। বাড়িতে আসার পর তাকে ডোমকল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে।

রাজেশ মণ্ডল জানিয়েছে, গত প্রায় পাঁচদিনের বেশি সময় ধরে সে জ্বরে আক্রান্ত। তাকে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। তাঁকে যেসব চিকিৎসক ও নার্স পরীক্ষা করছেন, তাঁরাও মাস্ক ও গ্লাভস পড়ে যাচ্ছেন। এমন কী চিকিৎসক ও নার্সদের ওপরও নজর রাখা হচ্ছে।

তবে এর আগে নিপা ভাইরাস সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি হওয়া সফিকুল ও আসিফ মণ্ডলের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+