কলকাতায় নিপা ভাইরাস সন্দেহ, হাসপাতালে মৃত এক জওয়ান
প্রবল জ্বরে আলিপুর কমান্ড হাসপাতালে এক জওয়ানের মৃত্যু। সোমবার তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ফোর্ট উইলিয়ামে কর্মরত ওই জওয়ানের নাম শিমু প্রসাদ। দিন কয়েক আগে তিনি কেরল থেকে ফিরেছিলেন।
প্রবল জ্বরে আলিপুর কমান্ড হাসপাতালে এক জওয়ানের মৃত্যু। সোমবার তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ফোর্ট উইলিয়ামে কর্মরত ওই জওয়ানের নাম শিমু প্রসাদ। দিন কয়েক আগে তিনি কেরল থেকে ফিরেছিলেন বলে সূত্রের খবর।

২০ মে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। সন্দেহ নিপা ভাইরাসেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর দেহরসের নমুনা সংগ্রহ করে পুনেতে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।
এদিকে, বুধবার বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল সফিকুল নামে যুবককে। প্রবল জ্বর নিয়ে গত সপ্তাহে তাকে বেলেঘাটা আইডিতে ভর্তি করানো হয়েছিল।
মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এক যুবককে প্রবল জ্বর নিয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে।












Click it and Unblock the Notifications