লাভপুর হত্যা মামলায় নয়া মোড়, কী নির্দেশ কলকাতা হাইকোর্টের
লাভপুর হত্যা মামলায় নয়া মোড়। নয় বছর আগের প্রথম তদন্তকারী অফিসারকেই পুনরায় তদন্তভার দিল কলকাতা হাইকোর্ট। তিন মাসের মধ্যে তদন্ত শেষ করার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দিল আদালত।
লাভপুর হত্যা মামলায় নয়া মোড়। নয় বছর আগের প্রথম তদন্তকারী অফিসারকেই পুনরায় তদন্তভার দিল কলকাতা হাইকোর্ট। তিন মাসের মধ্যে তদন্ত শেষ করার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দিল আদালত। বীরভূমের পুলিশ সুপারের নজরদারিতেই তদন্ত হবে বলে আদালত নির্দেশ দিয়েছে।

পাশাপাশি, সাক্ষী সুরক্ষা প্রকল্প ২০১৮ অনুযায়ী মামলাকারী ও তার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে পুলিশ-প্রশাসনকে।
উল্লেখ্য, ২০১০ সালের ৩ জুন লাভপুরে খুন হন ৩ ভাই। ধানু শেখ,কাটুন শেখ এবং তুরুক শেখ। ঘটনায় মনিরুল ইসলাম সহ ৫৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তদন্তের পর অভিযোগ থেকে নিষ্কৃতি পান মনিরুল সহ ২২ জন অভিযুক্ত। ২০১৫ সালের ডিসেম্বর মাসে পুনরায় তদন্তের জন্য নিম্ন আদালতে আবেদন করেন ক্ষতিগ্রস্ত পরিবার। আবেদন খারিজ করে আদালত। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন পরিবার।












Click it and Unblock the Notifications