Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রবীন্দ্রনাথ ঠাকুরের নামে কেউ পোষ্যের নাম রাখে? আকবর সীতা, সিংহ দম্পতির নাম বদলের প্রস্তাব হাইকোর্টের

আকবর ও সীতা দুই সিংহ দম্পতিকে নিয়ে মামলা আদালতে। বিচারপতি রাজ্য সরকারের আইনজীবীকে জিজ্ঞাসা করেন, তিনি নিজের পোষ্যের নাম হিন্দু ঈশ্বর বা মুসলিম নবীর নামে রাখবেন?

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এই মামলায় ওই সিংহ দম্পতির নাম বদল করতে প্রস্তাব দিয়েছে। শিলিগুড়ির বেঙ্গল সাফারির এনক্লোজারে রয়েছে ওই সিংহ - সিংহী। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রাজ্যের বিরুদ্ধে এই মামলার শুনানি চলছে।

High Court

বিচারপতি সৌগত ভট্টাচার্য এই বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। সীতাকে দেশের একটি বড় অংশের মানুষ পুজো করেন। অন্য দিকে আকবর ছিলেন একজন "ধর্মনিরপেক্ষ মুঘল সম্রাট"।

এদিন বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেছেন, আমরা কেউই হয়তো পোষ্যের নাম আকবর, সীতার নামে দিতাম না। সরকারি আইনজীবী নিজে কি তাঁর পোষ্যের নাম কোনও হিন্দু ঈশ্বর বা মুসলিম নবীর নামে রাখবেন?

শুধু তাই নয়, বিচারপতি এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গও এনেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে কি কেউ পোষ্যের নাম রাখেন? আকবর একজন দক্ষ, সফল এবং ধর্মনিরপেক্ষ মুঘল সম্রাট ছিলেন। সীতাকে এদেশের একটি বৃহত্তর অংশ পুজো করে।

আকবর ও সীতার নামে সিংহের নামকরণ বিষয়ে তিনিও অসন্তুষ্ট। পশ্চিমবঙ্গ সরকারের তরফে আদালতকে এদিন জানানো হয়, ত্রিপুরা থেকে এই দুই সিংহকে আনা হয়েছে। ২০১৬ ও ২০১৮ সালে ত্রিপুরা চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই নামকরণ করেছিল।

এই রাজ্যে আসার পরেই সিংহ দম্পতির নাম নিয়ে চর্চা শুরু হয়। বিশ্ব হিন্দু পরিষদের তরফে নাম বদলের জন্য মামলা করা হয়। সীতার নামে কেন সিংহীর নামকরণ হবে? প্রশ্ন তোলা হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার কথাও জানানো হয়েছিল।

সিংহগুলি পশ্চিমবঙ্গে আসার পরেই তাদের নাম নিয়ে সমস্যা তৈরি হয়। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (এএজি) দেবজ্যোতি চৌধুরীর এই যুক্তি। পর্যবেক্ষণ, স্নেহের কারণে সিংহীর নাম 'সীতা' হতে পারে। দেবী দুর্গার বাহন সিংহকেও পুজো করা হয়।

আদালত আরও বক্তব্য, বিজলি বা এরকম কিছু নাম দেওয়া যেত। কিন্তু আকবর ও সীতার এমন নাম কেন? কলকাতা হাইকোর্ট আরও পর্যবেক্ষণ, পশ্চিমবঙ্গ বর্তমানে বেশ কয়েকটি বিতর্কের কেন্দ্রে রয়েছে। সিংহের নাম নিয়ে বর্তমান এই বিতর্ক এড়ানো যেতে পারে।

রাজ্য সরকারের আইনজীবীর তরফে এই প্রস্তাবকে মান্যতা দেওয়ার কথা জানানো হয়৷ সিংহ দম্পতির নতুন নাম দেওয়া হবে বলে জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+