রহস্য মৃত্যু সোদপুরের ইঞ্জিনিয়ারের! এক বন্ধু-সহ আটক তিন

সহকর্মীকে নিয়ে ঘুরতে গিয়ে বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্যু। এই ঘটনায় ওই সহকর্মী-সহ আটক করা হয়েছে মোট তিনজনকে।

সহকর্মীকে নিয়ে ঘুরতে গিয়ে বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্যু। এই ঘটনায় ওই সহকর্মী-সহ আটক করা হয়েছে মোট তিনজনকে। আটকদের মধ্যে সহকর্মী ইঞ্জিনিয়ার ছাড়াও রয়েছেন, গাড়ির চালক ও তাঁর এক আত্মীয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রহস্য মৃত্যু সোদপুরের ইঞ্জিনিয়ারের! এক বন্ধু-সহ আটক তিন

সোদপুরের বাসিন্দা একটি বেসরকারি ব্যাটারি প্রস্তুতকারী সংস্থার ইঞ্জিনিয়ার অর্ঘ্য মুখোপাধ্যায় সোমবার বন্ধুদের সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। অর্ঘ্য-র বন্ধুদের সূত্রে জানা গিয়েছে, গাইঘাটার পশ্চিম সোনাটিকারীর নির্জন জায়গায় পুকুর পাড়ে বসে দুপুরে মদ্যপান করেন। বিকেলে তাঁকে অচৈতন্য অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। সেখানে অর্ঘ্য মুখোপাধ্যায়কে মৃত বলে ঘোষণা করা হয়।

সন্দেহ হাওয়ায় হাসপাতালের কর্মীরা তিনজনকেই বসিয়ে রাখেন। খবর দেওয়ার পর বনগাঁ থানার পুলিশ গিয়ে তিনজনকে আটক করে। গাইঘাটা থানাতেও খবর দেওয়া হয়। পরে তিনজনকে তুলে দেওয়া হয় গাইঘাটা থানার পুলিশের হাতে। পরিবারের তরফে থেকে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে।

আটকদের মধ্যে সহকর্মী ইঞ্জিনিয়ার ছাড়াও রয়েছেন, গাড়ির চালক ও তাঁর এক আত্মীয়। গাড়ির চালকের আত্মীয়ের বাড়ি গোপালনগরে বলে জানা গিয়েছে। তিনিই মদ্যপানের জন্য এই নির্জন পুকুর পাড়ে বেছে দিয়েছিলেন বলে জানা গিয়েছে।

আটক তিনজন জানিয়েছেন, তারা প্রত্যেকেই অতিরিক্ত মদ্যপান করেছিলেন। এরপর অর্ঘ্য মুখোপাধ্যায় স্নান করার জন্য ওই পুকুরে নেমেছিলেন। সেই সময় তিনি তলিয়ে যান। চেঁচামেচিতে গ্রামবাসীরা অর্ঘ্যকে পুকুর থেকে তোলেন। পরে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+